1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল ও গ্রামবাসীর উদ্যোগে ঘর পেলেন অসহায় অপেজান মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা নিয়ে এমপি টিপুর মতবিনিময় মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে ইয়াকুব সভাপতি, শামীম সাধারণ সম্পাদক রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে ভোট দেওয়া শেষ, চলছে গণনা  রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা নিয়ে এমপি টিপুর মতবিনিময়

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

 

পলাশ চন্দ্র সরকার,মান্দা(ন‌ওগাঁ) প্রতিনিধিঃ 

 

 

নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা ও সেবার মানোন্নয়ন নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব-উল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাসনিম হুসাইন আরিফ, চিকিৎসক জয়নাল আবেদীন, স্যানিটারি ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার, স্টোরকিপার মীর দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা।

এ সময় বক্তারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা কার্যক্রম আরও গতিশীল করা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধান অতিথি ডা. ইকরামুল বারী টিপু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে আশ্বাস দেন।

সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, নার্স ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com