1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল ও গ্রামবাসীর উদ্যোগে ঘর পেলেন অসহায় অপেজান মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা নিয়ে এমপি টিপুর মতবিনিময় মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে ইয়াকুব সভাপতি, শামীম সাধারণ সম্পাদক রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে ভোট দেওয়া শেষ, চলছে গণনা  রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে ভোট দেওয়া শেষ, চলছে গণনা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে পাঁচটি পদে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর বর্তমানে ভোট গণনার কাজ চলছে।

শনিবার (২২ আগস্ট) সকালে রায়গঞ্জের ধানঘরা উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচটি বুথে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে পাঁচটি পদের বিপরীতে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে চারজন, সাধারণ সম্পাদক পদে দুজন, অতিরিক্ত সচিব পদে দুজন, অর্থ সচিব পদে দুজন এবং সহ-দপ্তর সম্পাদক পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন পরিচালনায় পাঁচ সদস্যের নির্বাচন কমিশন দায়িত্ব পালন করে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দাদপুর জি আর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল ইসলাম। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির উল্লাপাড়া শাখার সভাপতি মো. আব্দুল মান্নান তালুকদার।

সমিতির ৩১ সদস্যের কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। এরই মধ্যে ২৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি পাঁচটি পদে ৫৬৭ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে এখন প্রার্থীদের উপস্থিতিতে ভোট গণনা চলছে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নির্বাচনকে ঘিরে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com