1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল ও গ্রামবাসীর উদ্যোগে ঘর পেলেন অসহায় অপেজান মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা নিয়ে এমপি টিপুর মতবিনিময় মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে ইয়াকুব সভাপতি, শামীম সাধারণ সম্পাদক রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে ভোট দেওয়া শেষ, চলছে গণনা  রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

 

 

মো: আতিকুর রহমান,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

 

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

বেসরকারি উন্নয়ন সংস্থা নারী-এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভের উদ্যোগে এবং Climate Justice Resilience Fund (CJRF)-এর আর্থিক সহযোগিতা ও সম্প্রীতি এইড ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় ‘Community Action for Climate Justice and Networking’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাইল এন্ড ইনিশিয়েটিভ (নারী)’র নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন, গ্রীন ভিলেজ ফাউন্ডেশন চেয়ারম্যান, এবং কুড়িগ্রাম

ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্কের আহ্বায়ক,এম রশিদ আলী,

uss এর প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, আফাদ এর

সমন্বয়কারী কার্তিক চন্দ্র বর্মন ,পরিবেশ কর্মী আনোয়ার

ইসলাম ,বৃক্ষ প্রেমী জাহাঙ্গীর আলম রানা ,উলিপুর উপজেলা জলবায়ু পরিষদ এর সম্পাদক ইএসডিও প্রতিনিধি শোয়েব আলী।

 

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার দাবিতে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে কুড়িগ্রাম সিএসও হাব, চিলমারী, উলিপুর ও কুড়িগ্রাম সদর উপজেলার উইম্যান ইন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (WCAN), ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্ক-কুড়িগ্রাম, উলিপুর জলবায়ু পরিষদ, জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা)-কুড়িগ্রাম চ্যাপটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।

 

নারী সংগঠনটি ২০০৬ সাল থেকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি মানবিক সহায়তা এবং বহুমুখী পাটপণ্য উৎপাদনের মাধ্যমে নারীর কর্মসংস্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

আয়োজকদের প্রত্যাশা, কর্মসূচির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা মানুষের অধিকার, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতার বিষয়গুলো নীতিনির্ধারকদের কাছে আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com