1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা নিয়ে এমপি টিপুর মতবিনিময় মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে ইয়াকুব সভাপতি, শামীম সাধারণ সম্পাদক রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে ভোট দেওয়া শেষ, চলছে গণনা  রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কর্মী পাঠাতে পারবে ২৫ বাংলাদেশি এজেন্সি, তালিকা প্রকাশ করল মালয়েশিয়া নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

রায়গঞ্জে ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে বেপরোয়া গতিতে চলা ১০ চাকার বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় শরিফুল ইসলাম নামে এক গাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় রায়হান নামে ডাম্প ট্রাকের এক হেলপার আহত হয়েছেন।

 

শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার নূর পাম্প থেকে প্রায় ৫০০ মিটার দূরে এস অ্যান্ড বি ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শরিফুল ইসলাম যশোরের বেনাপোল উপজেলার বারেপোতা গ্রামের রজব আলীর ছেলে। আহত রায়হানের বাড়ি ময়মনসিংহ জেলায়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে ১০ চাকার বালুবাহী ডাম্প ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। স্থানীয়দের দাবি, ওই সময় ডাম্প ট্রাকের হেলপার রায়হান গাড়ি চালাচ্ছিলেন এবং চালক ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির ডাম্প ট্রাকটি সামনে থাকা একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়।

 

এতে গাড়িতে থাকা চালক শরিফুল ইসলাম ও হেলপার রায়হান গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত রায়হান বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

দুর্ঘটনার পর ঘটনাস্থলে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com