1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর আজকের নামাজের সময়সূচি চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসবের জমকালো উদ্বোধন কালিয়াকৈরে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই, আহত ছেলে চুয়াডাঙ্গায় তরুণ উদ্যোক্তারাই দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার চালিকাশক্তি: এমপি রাসেল ঈশ্বরগঞ্জে মাদক আইনে যুবকের এক মাসের কারাদণ্ড ও জরিমানা  সার সরবরাহ পরিস্থিতি দেখতে চুয়াডাঙ্গায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব  পদ্মা ব্যারেজের কাজ শুরু জানুয়ারিতে, ব্যয় ৩৫ হাজার কোটি টাকা:পাবনায় পানিসম্পদ মন্ত্রী  আটপাড়ায় সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় জিডি; তদন্তে পুলিশ চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন দুই বই অনুমোদন 

ঝালকাঠিতে জোয়ারের পানিতে প্লাবিত পন্টুন সংলগ্ন সড়ক,যোগাযোগ বিঘ্নিত  

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫৪ Time View

 

 

রাজীব কুমার মালো ,ঝালকাঠি প্রতিনিধিঃ

 

 

ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীর ষাটপাকিয়া ফেরিঘাটের পন্টুন সংলগ্ন সড়ক জোয়ারের পানিতে প্লাবিত হয়ে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। প্রতিদিন এই ফেরিঘাট দিয়ে বিভিন্ন যানবাহন ও শতশত সাধারণ মানুষ যাতায়াত করেন। গত কয়েকদিন ধরে জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। সামান্য জোয়ারেই সড়কে কয়েক ফুট পানি উঠে যায়।

 

ঝালকাঠি জেলা সদরের সাথে সুগন্ধা নদীর কারণে কয়েকটি পয়েন্ট দিয়ে ট্রলার যোগে নলছিটি উপজেলাবাসীর যাতায়াত করতে হয়। তবে ভারী যানবাহন নিয়ে নদী পারাপারের একমাত্র ভরসা এই ষাটপাকিয়া ফেরি। যারা নিয়মিত জেলা শহরে যাতায়াত করেন তারা এখন বিকল্প হিসেবে শরীফ ওসমান হাদি লঞ্চঘাট থেকে ট্রলার যোগে যাতায়াত করছেন অথবা বরিশাল সদর হয়ে যাতায়াত করছেন। এছাড়া নলছিটি থানার গুরুত্বপূর্ণ টহল গাড়ীগুলো এই ফেরি পার হয়ে যাতায়াত করে থাকে।

 

ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন জানান, আমি পরিষদে নিয়মিত এই ফেরি পার আসা যাওয়া করতাম কিন্তু কয়েকদিন ধরে জোয়ারের পানিতে সড়ক তলিয়ে থাকে যার কারণে পন্টুনে যেতে হলে মোটরসাইকেলে পানি ঢুকে সমস্যা হয় তাই এখন প্রায় বিশ কিলোমিটার পথ ঘুরে বরিশাল হয়ে যাতায়াত করি। আমরা চাই খুব দ্রুত যেনো এই সমস্যার সমাধান করা হয়।

 

আইনজীবী আল আমিন হোসেন বলেন, আমার কর্মস্থল ঝালকাঠি আদালতে যাতায়াতের জন্য আমি প্রতিদিন ষাটপাকিয়া ফেরি পার হয়ে অল্প সময়ে আসা যাওয়া করতে পারতাম কিন্তু পন্টুন সড়ক সংলগ্ন সড়কে কয়েক ফুট পানিতে প্লাবিত থাকে যার কারণ বরিশাল হয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় ও টাকা দুটোরই অপচয় হচ্ছে। কতৃপক্ষের কাছে আবেদন দ্রুত সড়ক উঁচু করে সমস্যার সমাধান করে দিলে সর্ব সাধারণ উপকৃত হবে।

 

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) প্রতীক কুমার কুন্ড জানান, যেহেতু এটি একটি জনগুরুত্বপূর্ণ সমস্যা তাই আমরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করবো। যদি সেটা সম্ভব না হয় তাহলে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে খুব দ্রুতই এই সমস্যা সমাধান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com