
রাজীব কুমার মালো,ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে পুলিশের অভিযানে ১৬ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাত ৯টা ৫০ মিনিটের দিকে নলছিটি থানাধীন দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ তিমির কাঠি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ তিমির কাঠি গ্রামের মো. নাহিদ হাওলাদার (২০), মো. সাব্বির হোসেন খান এবং মো. সাজিদ হাওলাদার। এ সময় তাদের কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান সোহাগ জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।