1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রংপুরে তরুনী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্বার, মিলল দুই পৃষ্ঠার নোট কালিয়াকৈরে ছুরিকাঘাতে গাড়ির হেলপার নিহত লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ভূঞাপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত চুয়াডাঙ্গা পৌর প্রশাসকের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  রায়গঞ্জে এমপির গাড়িবহরে হামলার ঘটনায় জামায়াতের সংবাদ সম্মেলন জাতীয় পুরস্কারপ্রাপ্ত আদনান আজাদ ও হাসমত আলীকে সংবর্ধনা সিরাজগঞ্জে সার, গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্যের বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান এমপি আয়নুল হকের গাড়িতে হামলার প্রতিবাদে রায়গঞ্জে বিএনপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ এমপি আয়নুল হকের ওপর হামলার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা

ভূঞাপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

 

 

 

আব্দুল রহীম মিঞা, টাঙ্গাইল প্রতিনিধিঃ 

 

 

“রুপালি মৎস্য, স্বনির্ভর দেশ; সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় মৎস্য সপ্তাহকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে মৎস্যচাষি ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিভিন্ন গ্রামীণ খেলাধুলারও আয়োজন করা হয়। এর মধ্যে ছিল কলাগাছ বেয়ে ওঠা, পাতিল ভাঙা, ছালা দৌড় এবং রশি টানাটানি প্রতিযোগিতা। প্রতিযোগিতাগুলোতে অংশ নিয়ে মৎস চাষীরা দর্শনার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম পিন্টু বলেন, “মৎস্য খাত দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও টেকসই মৎস্যচাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখতে হবে।” পরিত্যক্ত জলাশয় গুলোত মৎস চাষ করে মাছের চাষ বাড়াতে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, “মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মৎস্যচাষিদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।”

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সফল মৎস চাষিদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com