1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রংপুরে তরুনী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্বার, মিলল দুই পৃষ্ঠার নোট কালিয়াকৈরে ছুরিকাঘাতে গাড়ির হেলপার নিহত লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ভূঞাপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত চুয়াডাঙ্গা পৌর প্রশাসকের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  রায়গঞ্জে এমপির গাড়িবহরে হামলার ঘটনায় জামায়াতের সংবাদ সম্মেলন জাতীয় পুরস্কারপ্রাপ্ত আদনান আজাদ ও হাসমত আলীকে সংবর্ধনা সিরাজগঞ্জে সার, গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্যের বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান এমপি আয়নুল হকের গাড়িতে হামলার প্রতিবাদে রায়গঞ্জে বিএনপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ এমপি আয়নুল হকের ওপর হামলার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা

রায়গঞ্জে এমপির গাড়িবহরে হামলার ঘটনায় জামায়াতের সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িবহরে হামলার অভিযোগের ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। সংগঠনটির দাবি, এ ঘটনায় জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই।

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রায়গঞ্জ পৌরসভার গুনগাতী তালতলা এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. এসএম মুনছুর আলীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মো. আলী মর্তুজা।

 

মো. আলী মর্তুজা বলেন, ধানগড়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের দাবিকে কেন্দ্র করে ওই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এটি কোনো দলীয় কর্মসূচি ছিল না। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া জামায়াতে ইসলামী, ছাত্রশিবির বা কোনো রাজনৈতিক সংগঠনকে হামলার জন্য দায়ী করা ঠিক নয়।

 

তিনি আরও বলেন, ঘটনার সময় স্থানীয় লোকজনের সঙ্গে অশালীন আচরণ ও পরে সংসদ সদস্যের গাড়িতে ঢিল নিক্ষেপের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে ভিন্ন রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে হামলা, উসকানি ও অশালীন আচরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে টিটিসি স্থাপনের দাবিকে রাজনৈতিক বিরোধে না জড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়।

 

 

সংবাদ সম্মেলনে রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. সুমন আহমেদ, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. মাসুদ রানাসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com