1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আধুনিকতার ছোঁয়ায় নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর রায়গঞ্জ সার্কেলের এএসপি সাইফুল ইসলাম খান পেলেন ‘এসপি অ্যাওয়ার্ড’ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে মজুত ৯৬৩ বস্তা সার জব্দ বোনের আবদারে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি অন্ডকোষে হঠাৎ ব্যথার কারণ ও করণীয় কীসের লোভে বিয়ে করলেন অনিরুদ্ধ! বিশ্বকাপ না-জেতা সেরা ১২ ক্রিকেটারের নাম জানালেন ইনজামাম ফারহানের গোল প্রসঙ্গে যা বললেন জামাল ভূঁইয়া সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ডিমলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল

ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৬৭ Time View

 

ন্যাশনাল ডেস্ক 

 

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বৈঠকের সময় ঘুমিয়ে পড়া থেকে জাগিয়ে রাখতে এক নারীকে বিশেষভাবে ‘নিয়োগ’ দেওয়া হয়েছে। এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি।

 

 

 

 

 

 

 

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনের তথ্য অনুসারে, ১০ আগস্ট ওভাল অফিসে একটি অনুষ্ঠানে ট্রাম্পের চোখ বারবার বন্ধ হয়ে আসার ভিডিও ছড়িয়ে পড়ার পর এই জল্পনার শুরু। ভিডিওতে ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে থাকা এক নারীকে কয়েকবার নিজ পেটের কাছে হাত দিতে দেখা যায়।

 

 

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ব্যবহারকারী দাবি করেন, ওই নারীর কাছে একটি বিশেষ ‘বাজার’ বা সতর্ক করার যন্ত্র রয়েছে। ট্রাম্পের চোখ বন্ধ হয়ে এলে তিনি সেটি চাপ দিয়ে প্রেসিডেন্টকে জাগিয়ে দেন। কেউ কেউ মজা করে ওই নারীকে ‘দ্য জ্যাপার’ নামও দিয়েছেন। একজন ব্যবহারকারী রসিকতা করে বলেন, ট্রাম্পকে যেন ‘ল্যাপটপ রিবুট করার মতো’ আবার চালু করা হচ্ছে।

 

 

 

তবে এই দাবিকে অনেকেই নিছক গুজব ও রসিকতা হিসেবে দেখছেন। তাদের যুক্তি, ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে থাকা ওই নারীর পক্ষে প্রেসিডেন্টের চোখ বন্ধ হয়েছে কি না, তা সহজে বোঝার কথা নয়। এ ছাড়া তাকে এ ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে, এমন কোনো সরকারি তথ্যও নেই।

 

 

পেছনে থাকা নারীকে শনাক্ত করা হয়েছে ২৭ বছর বয়সী জেমি লিগ ফ্র্যাঙ্কলিন হিসেবে। তিনি রক্ষণশীল ধারার গণমাধ্যম উদ্যোক্তা ও ভাষ্যকার।

 

 

 

 

 

‘দ্য কনজারভেটর’ নামে একটি প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ফ্র্যাঙ্কলিন এর আগে ট্রাম্প প্রশাসনের অধীনেও কাজ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এই ‘বাজার’ তত্ত্ব নিয়ে কোনো মন্তব্য করেননি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com