1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নাসিরনগরের বড়নগর উচ্চ বিদ্যালয়ে ৩৬ জনের মধ্যে পাস ৩৩ জন পাশের হার ৯১.৫৮% নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১ যুগ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন এসএসসি সমমান পরীক্ষায় খগ খড়িবাড়ি দাখিল মাদ্রাসার ফল বিপর্যয় চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ছাত্রীর আত্মহত্যা  নাসিরনগর জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৩ জন যশোর শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৭৮ জন এসএসসির ফলাফলে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য  রায়গঞ্জে ৮ প্রতিষ্ঠানে ১৪১ পরীক্ষার্থী, পাস করেনি কেউ সিরাজগঞ্জে সিলিং ফ্যানে ঝুলছিল তরুণীর মরদেহ শাহজাদপুরে সুতা-কাপড়ের দোকানে ভয়াবহ আগুন, ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নাসিরনগরের বড়নগর উচ্চ বিদ্যালয়ে ৩৬ জনের মধ্যে পাস ৩৩ জন পাশের হার ৯১.৫৮%

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২ Time View

 

 

খ ম জায়েদ হোসেন নাসিরনগর ,(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় প্রকাশিত হয়েছে তুলনামূলক ভালো ফলাফল।

বিদ্যালয়টি থেকে এবার মোট ৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ৩৩ জনই কৃতকার্য হয়েছেন এবং মাত্র ৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। অর্থাৎ বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে প্রায় ৯১.৫৮ শতাংশ, যা উপজেলার অন্যান্য কয়েকটি বিদ্যালয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো।

সম্প্রতি একই উপজেলার শ্রীঘর এস ই এস ডিপি মডেল হাইস্কুলে পরীক্ষার্থী ছিল ৩৫ জন, কৃতকার্য হয় ৮ জন পাশের হার ২২.৮৬ শতাংশ,  চাপরতলা সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয় ও ধরমন্ডল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ৩৬জন কৃতকার্য হয় ১৬ জন। পাশের হার ৪৪.৪৪ শতাংশ। নাসিরনগর উপজেলার একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ২৪ জন, কৃতকার্য হয়েছে ১১ জন পাশের হার ৪৫.৮৩ শতাংশ।এ-সব শিক্ষা প্রতিষ্ঠানে  বিপুল সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার খবর প্রকাশিত হওয়ায়, যা নিয়ে এলাকায় উদ্বেগ দেখা দিয়েছিল। সেই প্রেক্ষাপটে বড়নগর উচ্চ বিদ্যালয়ের এই সন্তোষজনক ফলাফল স্থানীয়দের মধ্যে স্বস্তি এনে দিয়েছে এবং বিদ্যালয়টির শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছেন অনেকে।

স্থানীয়দের মতে, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আন্তরিক মনোযোগ এবং পরীক্ষা প্রস্তুতিতে সঠিক দিকনির্দেশনার কারণেই বিদ্যালয়টি এই ভালো ফলাফল অর্জন করতে পেরেছে। অনেকেই মনে করছেন, উপজেলার অন্যান্য বিদ্যালয়গুলোর জন্য এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে।

বিদ্যালয় কর্তৃপক্ষ এই ফলাফলে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com