1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নাসিরনগরের বড়নগর উচ্চ বিদ্যালয়ে ৩৬ জনের মধ্যে পাস ৩৩ জন পাশের হার ৯১.৫৮% নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১ যুগ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন এসএসসি সমমান পরীক্ষায় খগ খড়িবাড়ি দাখিল মাদ্রাসার ফল বিপর্যয় চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ছাত্রীর আত্মহত্যা  নাসিরনগর জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৩ জন যশোর শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৭৮ জন এসএসসির ফলাফলে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য  রায়গঞ্জে ৮ প্রতিষ্ঠানে ১৪১ পরীক্ষার্থী, পাস করেনি কেউ সিরাজগঞ্জে সিলিং ফ্যানে ঝুলছিল তরুণীর মরদেহ শাহজাদপুরে সুতা-কাপড়ের দোকানে ভয়াবহ আগুন, ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ছাত্রীর আত্মহত্যা 

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

 

 

মো:সাকিব ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর হতাশা থেকে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্বজনরা।

 

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিশবিঘী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী হালিমা খাতুন তরিকা (১৬) ওই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে এবং চাকপাড়া আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

 

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হালিমা জানতে পারে, সে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। এরপর সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান।

 

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম জানান, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, এসএসসি পরীক্ষার ফলাফলে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com