1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নাসিরনগর হরিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নি কান্ড  চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সড়কের ৮.৪ কিলোমিটার হয়ে উঠেছে মরণ ফাঁদ!  রাতের আঁধারে অচেনা বন্যপ্রাণীর তাণ্ডব, আতঙ্কে ৩ গ্রামের মানুষ মান্দায় চোলাইমদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেপ্তার ১ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ.লীগের বিরুদ্ধে,রায়গঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ চুয়াডাঙ্গার আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক মির্জাপুরে ভিডিও ভাইরাল ইভটিজিংয়ের অপরাধে যুবক গ্রেফতার  মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন মান্দায় নদীতে মিলল নিখোঁজ যুবকের ভাসমান লাশ

মান্দায় নদীতে মিলল নিখোঁজ যুবকের ভাসমান লাশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

 

 

 

পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধি

 

 

নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদী থেকে আতিকুর রহমান (৩০) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার কশব ইউনিয়নের ঘোলহাড়িয়া খেয়াঘাট সংলগ্ন আত্রাই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আতিকুর রহমান উপজেলার কশব ইউনিয়নের বনকুড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।

নিহতের বড় ভাই আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকালে ঘোলহাড়িয়া এলাকায় একটি অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি আতিকুর রহমানের মরদেহ শনাক্ত করেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য জানাতে পারেনি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com