1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ীতে ৫৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার পুলিশ পরিচয়ে ফোন, বুটেক্সের একাধিক শিক্ষার্থীর পরিবারের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ নেত্রকোনায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন বয়স নয়, ইচ্ছাই বড়—রাজীবপুরে বিনামূল্যে কোরআন শিক্ষার পাঠশালা ‘এই আন্দোলন ১৮ কোটি মানুষের অধিকারের’ — সিরাজগঞ্জ পথ সভায়-ডা. শফিকুর রহমান ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল, থাকবে ডামি প্রার্থীও চুয়াডাঙ্গা সীমান্তে মাদকসহ ৮১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে হাটিকুমরুলে নিরাপত্তা জোরদার কলেজ না পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় দফায় আবেদন কবে, জানাল বোর্ড যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা

মঙ্গলবারের মধ্যেই হরমুজ প্রণালি পুরোপুরি চালু হতে পারে, আশা ট্রাম্পের

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৯৬ Time View

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়েও অগ্রগতি হচ্ছে। তার আশা, মঙ্গলবারের (৪ আগস্ট) মধ্যেই প্রণালিটি পুরোপুরি চালু হতে পারে। খবর শাফাক নিউজের।

 

 

 

সোমবার (৩ আগস্ট) সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের অনুরোধেই আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, ইরান আলোচনার বিষয়টি অস্বীকার করেনি এবং দুই পক্ষের মধ্যে অগ্রগতি হচ্ছে।

 

 

 

ট্রাম্প বলেন, এটি ইরানের জন্য একটি ভালো চুক্তিতে পৌঁছানোর শেষ সুযোগ।

 

 

তিনি জানান, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

 

 

 

তিনি আরও বলেন, পরবর্তী ধাপে ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে বিলুপ্ত করার বিষয়টি নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে নিজের অবস্থান কখনও পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

 

 

ট্রাম্পের মতে, ইরানের কর্মকর্তারা অনেক সময় দীর্ঘ সময় আলোচনা করলেও পরে প্রকাশ্যে তা অস্বীকার করেন।

 

 

এর আগে সোমবার ট্রাম্প বলেছিলেন, ইরানের সামনে দুটি পথ খোলা আছে- একটি হলো সমঝোতায় পৌঁছানো, অন্যটি হলো সম্পূর্ণ আত্মসমর্পণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com