1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজশাহী আইএইচটি ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন উদ্বোধন ঝালকাঠির নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী কারবারি গ্রেপ্তার ফুলবাড়ীতে ৫৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার পুলিশ পরিচয়ে ফোন, বুটেক্সের একাধিক শিক্ষার্থীর পরিবারের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ নেত্রকোনায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন বয়স নয়, ইচ্ছাই বড়—রাজীবপুরে বিনামূল্যে কোরআন শিক্ষার পাঠশালা ‘এই আন্দোলন ১৮ কোটি মানুষের অধিকারের’ — সিরাজগঞ্জ পথ সভায়-ডা. শফিকুর রহমান ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল, থাকবে ডামি প্রার্থীও চুয়াডাঙ্গা সীমান্তে মাদকসহ ৮১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে হাটিকুমরুলে নিরাপত্তা জোরদার

বয়স নয়, ইচ্ছাই বড়—রাজীবপুরে বিনামূল্যে কোরআন শিক্ষার পাঠশালা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

 

কাজল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 

“বয়স নয়, ইচ্ছাটাই বড়—কোরআনের আলোয় আলোকিত হোক প্রতিটি জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় বয়স্ক ও যুবকদের জন্য শুরু হয়েছে বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম। জীবনের ব্যস্ততা ও বয়সের কারণে যারা এতদিন কোরআন পড়তে শেখার সুযোগ পাননি, তাদের জন্য এ উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র সার্জেন্ট আব্দুর রউফ।

রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের তিনথোপাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোনো ধরনের ফি ছাড়াই সহজ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষার্থীদের কোরআন পড়ানো হচ্ছে।

আয়োজকরা জানান, বয়স কিংবা ব্যস্ততার কারণে অনেকেই ছোটবেলায় কোরআন শিক্ষা নিতে পারেননি। তাদের কথা বিবেচনা করেই বয়স্ক ও যুবকদের নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত ক্লাসে অংশ নিয়ে শিক্ষার্থীরা ধীরে ধীরে সহিহ ও শুদ্ধভাবে কোরআন পড়তে শিখছেন।

এ উদ্যোগের অন্যতম বিশেষ দিক হলো, কোরআন পড়তে সক্ষম শিক্ষার্থীদের মধ্য থেকে প্রয়োজনীয় ব্যক্তিদের বিনামূল্যে কোরআন শরিফও দেওয়া হচ্ছে। কোরআন শিক্ষা গ্রহণের পাশাপাশি নিজেদের হাতে কোরআন শরিফ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

স্থানীয় মুরব্বি, গণ্যমান্য ব্যক্তি ও সচেতন মহল অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুর রউফের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, বর্তমান সময়ে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে এলাকার বয়স্ক ও যুবকদের মধ্যে কোরআন শিক্ষার সুযোগ তৈরি হয়েছে।

তারা আরও বলেন, “বিনামূল্যে কোরআন শিক্ষার এমন আয়োজনের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। এ কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতায় আমরা পাশে থাকব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com