1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ছেলেকে হত্যা ও বাবার পা কেটে ফেলার হুমকির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গাবখান-ধানসিঁড়িতে আন্তর্জাতিক ইকো-ট্যুরিজম হাবের অনুমোদন নির্বাচনে ভোট ডাকাতি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে, আখতার হোসেন ভূঞাপুরে আমুলা-নিকলা বিলে মৎস্য দপ্তরের অভিযান : শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ নগ্ন ভিডিও ফেসবুকে পোষ্ট করায় আত্মহত্যা করেন মা-মেয়ে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: নলডাঙ্গায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড নাসিরনগরে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়ে ও কারসাজি  নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা মোহনগঞ্জ পাইলট সরকারি বিদ্যালয়ে সহোদর কোটায় ভর্তি নিয়ে ভুয়া প্রত্যয়নের অভিযোগ, তদন্তের নির্দেশ রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

ছেলেকে হত্যা ও বাবার পা কেটে ফেলার হুমকির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

সিরাজগঞ্জে ছাত্রদল নেতা শাফিন আহমেদ জিসানকে তুলে নিয়ে হত্যা এবং তার বাবা এনটিভি, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুর বিরুদ্ধে।

 

 

 

 

 

 

 

সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ছাত্রদল নেতা জিসানের মা শাপলা আহমেদ। ছেলে জিসানকে হত্যা, স্বামী শরিফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলা এবং তাকে প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকিসহ গালিগালাজ করার প্রতিবাদে ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে জানিয়েছেন শাপলা আহমেদ।

 

 

 

 

 

 

 

এ সময় পরিবারের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের হস্তক্ষেপ কামনা করেন। তার দাবি বাস্তবায়ন না হলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন তিনি।

 

 

 

 

 

 

 

সংবাদ সম্মেলনে শাপলা আহমেদ বলেন, গত রোববার (২৬ জুলাই) রাতে ফোন দিয়ে তার ছেলে শাফিন আহম্মেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু। একই সঙ্গে তাকে উদ্দেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও তার স্বামী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে যা একজন মা, স্ত্রী ও নারী হিসেবে তার সম্মানহানির শামিল বলে দাবি করেন তিনি। এর একটি কল রেকর্ড ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

 

 

 

 

 

 

 

তিনি আরও বলেন, গত রোববার (২৬ জুলাই) রাতে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু আমার ছেলে জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দিয়েছে। একই সঙ্গে আমাকে উদ্দেশ করে অশ্লীল ভাষায় গালাগালি করেছে। একজন মা ও নারী হিসেবে আমার সম্মানে আঘাত করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

 

 

 

 

 

 

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদকের সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন নিয়ে করা একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। পরে তার ছেলে একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়ে সেটি ফেসবুক পোস্ট করেন৷ এটি কেন্দ্র করে ছানোয়ার হোসেন সানু ফোনে হত্যার হুমকি দেন এবং তাকে অশ্লীল ভাষায় গালাগালি করেন।

 

 

 

 

 

 

 

মা শাপলা আহমেদ তার ছেলে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ছানোয়ার হোসেন সানু ও তার ভাই সনি আহম্মেদ শামীমকে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে দাবি আদায় না হলে আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০ টা থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন।

এর আগে গত ১৪ই জুন প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর পরিবারের নিরাপত্তা চেয়ে আবেদন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না। পাশাপাশি জেলার পুলিশ সুপারের নিকট অভিযোগ দায়ের করা জয়।

 

 

 

 

এ সময় শাফিন আহমেদ জিসানের দাদি সাবেক কাউন্সিলর বেগম খালেদা মান্নান, চাচা জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু ও জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com