1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নাসিরনগরে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়ে ও কারসাজি  নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা মোহনগঞ্জ পাইলট সরকারি বিদ্যালয়ে সহোদর কোটায় ভর্তি নিয়ে ভুয়া প্রত্যয়নের অভিযোগ, তদন্তের নির্দেশ রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন দামুড়হুদার মদনা’য় বিস্কুট ফ্যাক্টরিতে আগুন ভস্মীভূত ঝালকাঠিতে রোগি বহনকারী অ্যাম্বুলেন্স খাদে পড়ে আহত-১

নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪ Time View

 

 

নলডাঙ্গা (নাটোর)প্রতিনিধি 

 

নাটোরের নলডাঙ্গা বাজারে পরিচালিত ভ্রাম্যমান আদালতে খাদ্য উৎপাদনে অনিয়মের দায়ে খান বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর ১২.৩০ মিঃ দিকে নলডাঙ্গা বাজারে মোবাইল কোটটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) শামীম হোসেন।

 

এসময় ভ্রাম্যমান আদালতে খান বেকারির স্বত্বাধিকারী মো. আবু বক্কর (৪০), পিতা: ইয়াদ আলী, সাং: পাবনা পাড়া, নলডাঙ্গার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

 

অভিযানে দেখা যায়, বেকারিতে উৎপাদিত বিস্কুট ও কেকের প্যাকেট/মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং খুচরা বিক্রয় মূল্য উল্লেখ করা হয়নি। এছাড়া অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল।

এসব অপরাধে অভিযুক্তকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) শামীম হোসেন বেলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও আইনবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com