1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ছেলেকে হত্যা ও বাবার পা কেটে ফেলার হুমকির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গাবখান-ধানসিঁড়িতে আন্তর্জাতিক ইকো-ট্যুরিজম হাবের অনুমোদন নির্বাচনে ভোট ডাকাতি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে, আখতার হোসেন ভূঞাপুরে আমুলা-নিকলা বিলে মৎস্য দপ্তরের অভিযান : শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ নগ্ন ভিডিও ফেসবুকে পোষ্ট করায় আত্মহত্যা করেন মা-মেয়ে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: নলডাঙ্গায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড নাসিরনগরে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়ে ও কারসাজি  নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা মোহনগঞ্জ পাইলট সরকারি বিদ্যালয়ে সহোদর কোটায় ভর্তি নিয়ে ভুয়া প্রত্যয়নের অভিযোগ, তদন্তের নির্দেশ রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

নগ্ন ভিডিও ফেসবুকে পোষ্ট করায় আত্মহত্যা করেন মা-মেয়ে

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৬ Time View

 

 

মোঃ আজিজুল হাকিম ,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

 

 

নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করায় লোক লজ্জায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন স্কুল ছাত্রী পল্লবী রানী (১৪) ও তার মা ছবি রানী রায় (৩৫)। ঘটনার সাথে জড়িত গৌর চন্দ্র রায়কে গ্রেফতারে দাবিতে আজ সোমবার দুপুরে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট বাজারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে গ্রামের ৫শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

ছবি রানীর স্বামী রিপেন চন্দ্র রায় তার লিখিত বক্তব্যে জানান, গত ১৯ জুন তার স্কুল পড়–য়া মেয়েকে নিয়ে ঢাকায় পালিয়ে যায় পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার এ্যলুবাড়ী ইউনিয়নের দুজারপুর গ্রামের আনন্দ রায়ের ছেলে গৌর চন্দ্র রায়। পরে তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ ২৬ জুন তাদের উদ্ধার করে নিয়ে এসে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করে।

কয়েক দিন পর গৌর চন্দ্র পল্লবী চন্দ্রের সাথে যোগযোগ করতে না পেরে তাদের দুজনের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে লোক লজ্জায় গত ১৫ জুলাই মা-মেয়ে নিজ বাড়ীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তিনি জানান এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে ছবি রানীর ভাই উজ্জল চন্দ্র রায় ও তাদের স্বজনরা উঠে পড়ে লেগেছে। তারা ঘটনাকে হত্যাকান্ড হিসেবে প্রচারনা চালাচ্ছে। এতে করে শোকাহত পরিবারটি মানসিক ভাবে আরো ভেঙ্গে পড়ছে। তিনি প্রকৃত ঘটনা উদঘাটন করতে সাংবাদিক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, মা-মেয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার ময়না তদন্তের ব্যবস্থা করেছে। রিপোর্ট আসার পর নিহতের প্রকৃত কারন জানা যাবে। তাছাড়াও এ ঘটনায় পিছনে অন্য কোন কারন আছে কি না তা খতিয়ে দেখতে কাজ করে যাচ্ছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com