1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গায় দুই স্কুলছাত্রী অপহরণের চেষ্টায় যুবক আটক চাঁপাইনবাবগঞ্জে কৃষি আধুনিকায়ন ও টেকসই উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড নেত্রকোণায় নিজ বসত ঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা জনবল সংকটে উল্লাপাড়া আমডাঙ্গা উপস্বাস্থ্য কেন্দ্র কিডনি রোগের সঙ্গে লড়াই, তবু থেমে নেই পাঁচজনের সংসারের দায়িত্ব কাজিপুরে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক বিএনপি নেতা বহিষ্কার,৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ

হাজার টাকার বিরোধে যুবক হত্যা: ৮ মাস পর র‌্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১০ Time View

 

 

দৃশ্যপট,ডেস্ক রিপোর্ট

 

 

সিরাজগঞ্জের বেলকুচিতে মাত্র ১ হাজার টাকা লেনদেনকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর যুবক হত্যা মামলার প্রধান ও পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুরের যৌথ অভিযানে শনিবার (২৫ জুলাই) রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আমবাগান ইউটার্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গত ২৫ নভেম্বর ২০২৫ সালে বেলকুচি উপজেলার তামাই এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এজাহার সূত্রে জানা যায়, নিহত শুভ প্রায় এক মাস আগে আসামি মো. শাহীন মোল্লার কাছ থেকে ১ হাজার টাকা ধার নিয়েছিলেন। ধার করা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

 

ঘটনার দিন শাহীন মোল্লা ও তার সহযোগীরা তাঁতের কাজ করছিলেন শুভকে ডেকে তামাই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিয়ে যান। সেখানে তাকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই শুভর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বেলকুচি থানায় ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা (মামলা নং-১৪, তারিখ: ২৭ নভেম্বর ২০২৫) দায়ের করেন। ঘটনার পর থেকেই প্রধান আসামি শাহীন মোল্লা আত্মগোপনে ছিলেন।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার রাত ৮টার দিকে র‌্যাব-১২ ও র‌্যাব-১-এর একটি যৌথ আভিযানিক দল গাজীপুরের কালিয়াকৈর থানাধীন আমবাগান ইউটার্ন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো. শাহীন মোল্লা (২৪), পিতা- মো. সাইফুল ইসলাম মোল্লা, গ্রামের বাড়ি কোনাবাড়ী, থানা- বেলকুচি, জেলা- সিরাজগঞ্জকে গ্রেফতার করে।

 

রবিবার (২৬ জুলাই) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com