
মো: আব্দুর রহীম মিঞা,টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ও গোবিন্দাসী এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রোমান পিতা মহিরুদ্দিন গ্রাম সিরাজকান্দি ও অন্তর পিতা বাদশা গ্রাম কষ্টাপাড়া নামে দুই ব্যক্তিকে মাদক সেবনের দায়ে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী রোমান ও অন্তরকে প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২,০০০ (দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন। তিনি ভ্রাম্যমাণ আদালতে মামলার প্রসিকিউশন দাখিল করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।