1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে কৃষি আধুনিকায়ন ও টেকসই উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড নেত্রকোণায় নিজ বসত ঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা জনবল সংকটে উল্লাপাড়া আমডাঙ্গা উপস্বাস্থ্য কেন্দ্র কিডনি রোগের সঙ্গে লড়াই, তবু থেমে নেই পাঁচজনের সংসারের দায়িত্ব কাজিপুরে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক বিএনপি নেতা বহিষ্কার,৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ হাজার টাকার বিরোধে যুবক হত্যা: ৮ মাস পর র‌্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৬ Time View

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

 

জয়পুরহাটে মাদক মামলায় তৃতীয় লিঙ্গের (হিজড়া) কৃষনো রবিদাস নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালতের বিচারক।

 

 

 

রোববার (২৬ জুলাই) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় প্রদান করেন। এ মামলার আসামি কৃষনো রবিদাস (৩৭) জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

 

 

 

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ধুপিপাড়া গ্রামের হীরালাল রবিদাসের পুত্র। রায়ের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আহসান হাবিব চপল।

 

 

এজাহার ও মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২১ ডিসেম্বর বেলা আড়াইটার দিকে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর নামকস্থানে ঢাকাগামী জেড আর পরিবহনে তল্লাশি চালায় জয়পুরহাট জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকসহ কয়েকজন কর্মকর্তা। এ সময় ওই বাসের চালকের পাসে বসা হিজড়া কৃষনো বরিদাসকে আটক করে তারা। তার কাছে থাকা একটি ব্যাগে ১৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনের অ্যামম্পুল জব্দ করে।

 

 

 

 

 

এ ঘটনায় জয়পুরহাট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মাহবুবুর রহমান তদন্ত শেষে ২০২১ সালের ২৬ জানুয়ারি আদালতে কৃষনো রবিদাসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ রায় দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com