
রাজীব কুমার মালো,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিজভী আহমেদ সবুজ।
উপজেলা বিআরডিবি কর্মকর্তা ওবায়দুল ইসলাম সঞ্চালিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ, নলছিটি পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপির সভাপতি মো: মজিবর রহমান, উপজেলা জামায়াতে সাধারণ সম্পাদক, নলছিটি প্রেসক্লাবের সহ সভাপতি মো: শাহাদাত হোসেন মনু, ইসলামী অন্দোলনের উপজেলা সভাপতি মাওলানাা শাহজালাল হোসাইন, আহত জুলাই যোদ্ধা মুসা সরদার প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, জুলাই আন্দোলনের আহত যোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রæত সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ দুয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।