1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের দেড়শ বছরের পুরানো পিতলের রথযাত্রা উদযাপিত ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও জুয়ার অর্থ পাচারকারী এজেন্ট গ্রেফতার নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি ডা. টিপুর ত্রাণ বিতরণ দেড়শ বছরের ঐতিহ্যে আলমডাঙ্গায় জগন্নাথ দেবের রথযাত্রা, শত শত ভক্তের অংশগ্রহণ মান্দায় জুলাই শহীদ দিবস পালিত নলছিটিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  দর্শনায় হাজীদের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

দর্শনায় হাজীদের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫ Time View

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

চুয়াডাঙ্গার দর্শনায় হাজীদের মিলন মেলা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দর্শনা পৌর অডিটোরিয়ামে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। দর্শনা হাজী সমিতির আয়োজনে এ মিলন মেলায় এলাকার ৩০০ জন হাজীগন অংশ নেন।

সকাল ১০ টায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন মাওলানা আলী হোসেন ।

 

হাজী মোঃ ফজলুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত মিলন মেলায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী (ভূমি) কমিশনার এসিল্যান্ড মো:শাহিন আলম। প্রবীন হাজী মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক আলহাজ্ব মোঃ মশিউর রহমান। দর্শনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

মিলন মেলায় হাজীগন তাদের বক্তৃতায় বলেন,আগামীদিনে তাদের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। দুনিয়ার পথচলায় মহান আল্লাহ ও তার রাসূলের দেখানো পথে চলার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। যারা প্রয়াত হয়েছেন তাদের স্মৃতিচারণ করেন।

 

হাজীগণদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আলহাজ্ব মোঃ মশিউর রহমান তিনি বলেন,আমরা সকলেই আরাফাতের সাথী ভাই। সবাই আমরা একে অপরের পাশে থাকবো সব সময়। জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন দর্শনা পুরাতন বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হাজী নুরুল ইসলাম। এরপর মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

 

২০১৮ সালে প্রতিষ্ঠিত দর্শনা হাজী সমিতির বর্তমান সদস্য সংখ্যা ৪০৯ জন। প্রয়াত হয়েছেন ৬৮ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com