1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের দেড়শ বছরের পুরানো পিতলের রথযাত্রা উদযাপিত ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও জুয়ার অর্থ পাচারকারী এজেন্ট গ্রেফতার নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি ডা. টিপুর ত্রাণ বিতরণ দেড়শ বছরের ঐতিহ্যে আলমডাঙ্গায় জগন্নাথ দেবের রথযাত্রা, শত শত ভক্তের অংশগ্রহণ মান্দায় জুলাই শহীদ দিবস পালিত নলছিটিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  দর্শনায় হাজীদের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ )প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনটি পালন উপলক্ষে গ্রহণ করা হয়েছিল নানা কর্মসূচি।

 

দিবসটি পালনের অংশ হিসেবে কর্মসূচির শুরুতে সকাল ৮টায় রায়গঞ্জের বারইভাগ নয়াপাড়া গ্রামে শহিদ নজরুলের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল ৯টায় ডুমরাই গ্রামে শহিদ লেবুর কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১০টায় রায়গঞ্জ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য শোক র‍্যালি। র‍্যালিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, জুলাই যোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ১১টা ৩০ মিনিটে ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ মোনাজাত ও প্রার্থনার মাধ্যমে শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

 

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব ভিপি আয়নুল হক।

 

কর্মসূচিতে এসময় আরও উপস্থিত ছিলেন, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খান, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী (সুজন), সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন এবং সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান সরকার (রোম বাদশা) ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান খান  প্রমুখ।

 

আলোচনা সভায় উপজেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com