1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দামুড়হুদায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১০ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার অপ্রাপ্ত বয়সে প্রেম-বিয়ে,ফিরিয়ে আনার পরও প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টা, অতঃপর… মান্দায় রঘুনাথ জিউ মন্দিরের কমিটি গঠন ঠাকুরগাঁওয়ে একাই ৫২ হাজার তালগাছ লাগিয়েছেন খোরশেদ আলী ‘নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে’: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন নলডাঙ্গায় ব্যাটারিচালিত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ভূইয়াগাতি আর্চার্য পাড়ার রাস্তার বেহাল দশা, দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান এলাকাবাসীর চবিতে দুপুরের খাবারে মিলল নারীর ছবিযুক্ত স্টিকার বাসে ছিনতাইকারী চক্রের মূল হোতা ‘বাদশা’ আটক, ১১টি স্মার্টফোন ও ছোরা উদ্ধার মাথায় হাত বুলিয়ে দেওয়ায় বাবাকে খুন, ছেলে গ্রেপ্তার 

দামুড়হুদায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১০ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শামরার মাঠ এলাকার বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া সাইম (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ প্রায় ১০ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরিদল। শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার নতুন বাস্তপুর এলাকার শামরার মাঠের বিলে এ ঘটনা ঘটে। নিহত সাইম নতুন বাস্তপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, চাচাদের সাথে মাছ ধরতে গিয়ে শুক্রবার দুপুরে গ্রামের শামরার মাঠের মরাগাংয়ের পানিতে ডুবে নিখোঁজ হয় সাইম। কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দর্শনা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে খুলনা থেকে আসা ডুবুরিদল বিকেলে উদ্ধার অভিযান শুরু করে। টানা অনুসন্ধানের পর সন্ধ্যা ৭টার দিকে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর সাইমের মরদেহ উদ্ধার করা হয়।

 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় ১৬৭ মি. মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে জেলার সকল খাল-বিল, জলাশয় ও বিস্তীর্ণ ফসলের মাঠ পানিতে প্লাবিত হয়েছে। অনেকেই এ পানিতে দিনভর মাছ ধরেছেন। তবে প্রাণ গেল সাইমের

 

সাইমের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com