1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দামুড়হুদায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১০ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার অপ্রাপ্ত বয়সে প্রেম-বিয়ে,ফিরিয়ে আনার পরও প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টা, অতঃপর… মান্দায় রঘুনাথ জিউ মন্দিরের কমিটি গঠন ঠাকুরগাঁওয়ে একাই ৫২ হাজার তালগাছ লাগিয়েছেন খোরশেদ আলী ‘নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে’: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন নলডাঙ্গায় ব্যাটারিচালিত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ভূইয়াগাতি আর্চার্য পাড়ার রাস্তার বেহাল দশা, দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান এলাকাবাসীর চবিতে দুপুরের খাবারে মিলল নারীর ছবিযুক্ত স্টিকার বাসে ছিনতাইকারী চক্রের মূল হোতা ‘বাদশা’ আটক, ১১টি স্মার্টফোন ও ছোরা উদ্ধার মাথায় হাত বুলিয়ে দেওয়ায় বাবাকে খুন, ছেলে গ্রেপ্তার 

বাসে ছিনতাইকারী চক্রের মূল হোতা ‘বাদশা’ আটক, ১১টি স্মার্টফোন ও ছোরা উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১১ Time View

 

 

পারভেজ বাঙালী,চট্টগ্রাম জেলা প্রতিনিধি

 

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের এক সফল অভিযানে বাসে যাত্রীবেশে ছিনতাইকারী চক্রের মূল হোতা মোঃ সাইফুল ইসলাম ওরফে বাদশাকে (৩৬) গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ১টি ছোরা এবং বিভিন্ন সময় ছিনতাইকৃত ১১টি দামি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফোনের মধ্যে নাগরিক পত্রিকার প্রধান সম্পাদক রোমন শেখের ছিনতাই হওয়া মোবাইলটিও রয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ০৬ জুলাই ২০২৬ তারিখ সকালে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় যাত্রীবেশে বাসে উঠে নাগরিক পত্রিকার প্রধান সম্পাদক জনাব রোমন শেখকে ছোরা দিয়ে ভয় দেখিয়ে তার মোবাইল ফোন ও মূল্যবান মালামাল ছিনতাই করে নিয়ে যায় চক্রটি। এই ঘটনায় কোতোয়ালী থানায় পেনাল কোডের ৩৯২ ধারায় একটি মামলা (মামলা নং-১৩, তারিখ: ০৬/০৭/২০২৬) রুজু করা হয়।

 

আসামির সংক্ষিপ্ত পরিচিতি:

 

মোঃ সাইফুল ইসলাম ওরফে বাদশা (৩৬), পিতা- শামছুল আলম। সাং- কোলাগাঁও (এম্পুমিয়ার বাড়ী), ওয়ার্ড নং-০৪, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতিসহ মোট ১৫টি মামলা রয়েছে।

 

 

মামলা রুজুর পর কোতোয়ালী থানার একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ছিনতাইকারী চক্রের সদস্যদের শনাক্ত করে। এরপর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান শুরু হয়। অভিযানের এক পর্যায়ে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৯ জুলাই বিকাল ০৪:৩৫ ঘটিকায় চট্টগ্রাম জেলার পটিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা বাদশাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি সাইফুল ইসলাম বাদশা স্বীকার করেছে যে, সে একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য ও মূল হোতা। সে তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট, স্টেশন রোডসহ বিভিন্ন ব্যস্ততম এলাকায় আগত ব্যবসায়ী, পথচারী এবং বাসের যাত্রীদের টার্গেট করে অস্ত্র দেখিয়ে ছিনতাই করে আসছিল।

 

কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, এই চক্রের সাথে জড়িত অপরাপর আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com