
রাজীব কুমার মালো,নলছিটি (ঝালকাঠী) প্রতিনিধি
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নলছিটি উপজেলা শাখার আয়োজনে সোমবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সভাপতি আলী আশরাফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( অ:দা:) রিজভী আহমেদ সবুজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আবু সালেহ ইফাদ মোহাম্মদ ইশতিয়াক, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলামিন মোল্লা,সাবেক পৌর মেয়র ও শহর বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না, দেলদুয়ার সমবায় সমিতির সভাপতি মো. ইমাম হোসেন, সমবায়ী মোসা: মনিয়া আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নলছিটি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম।