1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দোকানের ব্যস্ততার মাঝেই একটু স্বস্তির ঘুম, ভাইরাল সুমন ও সুজিতের বন্ধুত্বের মুহূর্ত সিরাজগঞ্জ সদরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ টেক্সটাইল ক্যাডার অন্তর্ভুক্তির বিষয়টি সুবিবেচনা করবে সরকার: শিক্ষামন্ত্রী মিলন সময় থাকতে ভাল হয়ে যা! দরজার সামনে কাফনের কাপড় ও চিরকুট! চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযান অবৈধভাবে তীর গমের ভূষি তৈরি করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা  আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি সবুজের নেতৃত্বে বিক্ষোভ ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ বৃহস্পতিবার থেকে শুরু এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র, কঠোর নিরাপত্তা নেত্রকোনায় আমন মৌসুমে সরকারি বীজে কৃষকের অনিহা প্রকাশ,খোলা বাজারেই একমাত্র ভরসা নকআউটের আগে সতর্ক স্কালোনি ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযান অবৈধভাবে তীর গমের ভূষি তৈরি করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১০ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে তীর ব্র্যান্ডের গমের ভূষি তৈরি ও বাজারজাত করার অভিযোগে শাহীন ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে কীটনাশক ও ভূষির বাজার তদারকি করা হয়।

 

অভিযান চলাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অবৈধভাবে তীর গমের ভূষি তৈরি ও বাজারজাত করার প্রমাণ পাওয়ায় মো. সাইফুল হকের মালিকানাধীন জীবননগর চ্যাংখালীরোডে মেসার্স শাহীন ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

 

এ সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য, ওষুধ এবং বীজ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জীবননগর থানা পুলিশের একটি দল।

 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com