1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের খাচ্ছেন কম, তবুও বাড়ছে ওজন? জেনে নিন কারণ ও করণীয় কুড়িগ্রামে ব্রাজিলের বিদায়ে যুবকের হার্ট অ্যাটাক ভূঞাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত আমতলীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু পুনঃখননে আষাঢ়ের পানিতে প্রাণ ফিরেছে দুই খালে ভূরুঙ্গামারীতে অটোভ্যানে ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সলঙ্গায় প্রবাসী অপহরণ: আপত্তিকর ভিডিওর ভয় দেখিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, নারী গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১০ Time View

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

চুয়াডাঙ্গার উথলী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ই জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে প্ল্যাটফর্মের পশ্চিম দিকে চিলাহাটিগামী ৭২৭ আপ রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

 

স্থানীয়রা জানান, অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি বেশ কয়েকদিন ধরেই উথলী রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরি করতেন। রেললাইনে দাঁড়িয়ে থাকা অবস্থান তিনি ট্রেনে কাটা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার একাধিক অঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তিনি মানসিক রোগী ছিলেন।

 

খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছেন দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিক। তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

উথলী রেলস্টেশনের কর্তব্যরত মাস্টার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আপ রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com