1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সংবাদ প্রকাশের পরই মিলল হুইলচেয়ার, অসহায় কর্ণের মুখে হাসি পা দিয়ে লিখেই মাস্টার্স জয় নিলার, এখন স্বপ্ন শিক্ষকতার চুয়াডাঙ্গায় পুরো ঠেলাগাড়িতেই প্রিয় দল আর্জেন্টিনার পতাকা রাঙালেন মেসি ভক্ত দীপিল কুমার মান্দায় অসুস্থ রোগীদের মাঝে অনুদানে চেক বিতরণ নাসিরনগরে ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এম এ হান্নান এমপি  সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ তাড়াশে শ্রমজীবী ১০ জনকে অটোরিকশা উপহার দিলেন ভিপি এমপি আয়নুল হক নলছিটিতে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে নিহত-১ রায়গঞ্জে ৫ লিটার চোলাই মদসহ আটক ১ বিসিএসে প্রথম নেত্রকোনার তানভীর

মান্দায় অসুস্থ রোগীদের মাঝে অনুদানে চেক বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১০ Time View

 

 

পলাশ চন্দ্র সরকার, মান্দা (নওগাঁ) প্রতিনিধি 

 

 

নওগাঁর মান্দায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এককালীন অনুদানের অংশ হিসেবে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ রোববার (৫ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যাচাই-বাছাই শেষে উপজেলার বিভিন্ন এলাকার চিকিৎসার জন্য অপেক্ষমাণ ৬০ জন দূরারোগ্য ও গুরুতর অসুস্থ নারী ও পুরুষের হাতে এককালীন অনুদানের এই চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘অসহায় ও গুরুতর অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তায় এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা একসঙ্গে কাজ করে যাচ্ছেন।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com