1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সংবাদ প্রকাশের পরই মিলল হুইলচেয়ার, অসহায় কর্ণের মুখে হাসি পা দিয়ে লিখেই মাস্টার্স জয় নিলার, এখন স্বপ্ন শিক্ষকতার চুয়াডাঙ্গায় পুরো ঠেলাগাড়িতেই প্রিয় দল আর্জেন্টিনার পতাকা রাঙালেন মেসি ভক্ত দীপিল কুমার মান্দায় অসুস্থ রোগীদের মাঝে অনুদানে চেক বিতরণ নাসিরনগরে ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এম এ হান্নান এমপি  সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ তাড়াশে শ্রমজীবী ১০ জনকে অটোরিকশা উপহার দিলেন ভিপি এমপি আয়নুল হক নলছিটিতে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে নিহত-১ রায়গঞ্জে ৫ লিটার চোলাই মদসহ আটক ১ বিসিএসে প্রথম নেত্রকোনার তানভীর

তাড়াশে শ্রমজীবী ১০ জনকে অটোরিকশা উপহার দিলেন ভিপি এমপি আয়নুল হক

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১২ Time View

 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক তার নিজস্ব অর্থায়নে তাড়াশের ১০ জন শ্রমজীবী মানুষের হাতে নতুন অটোরিকশা তুলে দিয়েছেন। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ও পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের উদ্দেশ্যে এই মহতী উদ্যোগ গ্রহণ করেন তিনি।

 

আজ রবিবার (৫ জুলাই) তাড়াশ উপজেলা চত্বরে অটোরিকশা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুবিধাভোগীরা তাদের হাতে নতুন অটোরিকশা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এমপির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আয়নুল হক বলেন, “শ্রমজীবী মানুষের কষ্ট লাঘব এবং তাদের স্বাবলম্বী করে তোলাই আমার লক্ষ্য। যারা কঠোর পরিশ্রম করে জীবন অতিবাহিত করছেন, আমি চেয়েছি তাদের জীবিকার পথটি কিছুটা সহজ করতে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান এবং তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান।

 

এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী, সাধারণ সম্পাদক এ টি এম আমিনুর রহমান টুটুল, তাড়াশ পৌর বিএনপির সাবেক সভাপতি তপন গোস্বামী ও সদস্য সচিব মো. আব্দুল বারিক খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অটোরিকশা প্রাপ্তরা জানান, নিজের গাড়ি না থাকায় অন্যের গাড়ি চালিয়ে দৈনিক ভাড়ার টাকা দিতে গিয়ে হিমশিম খেতে হতো। এখন নিজস্ব গাড়ি হওয়ায় তারা পরিবার নিয়ে স্বচ্ছলভাবে জীবন যাপন করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com