1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তিস্তা নদীর ভাঙনে কালিগঞ্জ খেয়াঘাট রক্ষা বাঁধ হুমকির মুখে দিনের বেলা কত মিনিট ঘুমানো সবচেয়ে ভালো? খালি চার্জার সকেটে লাগিয়ে রাখলে কি বিদ্যুৎ খরচ হয়? বিচারকের দায়িত্বটা ততটা সহজ নয়: মোশাররফ করিম বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা: মূল পরীক্ষার্থীসহ দুইজন কারাগারে প্রধান শিক্ষক সংকটে রায়গঞ্জ: ১৮৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৭টিই চলছে ভারপ্রাপ্ত দিয়ে দাবিকৃত চাঁদা না দেওয়ার অভিযোগে দুই অটোমিশু গাড়ি আটকের অভিযোগ, বিপাকে দুই পরিবার ভূরুঙ্গামারীতে ২১ তম হাজী সম্মেলন অনুষ্ঠিত গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রীল শ্রমিক জহুরুল হত্যার প্রতিবাদে মানববন্ধন

দাবিকৃত চাঁদা না দেওয়ার অভিযোগে দুই অটোমিশু গাড়ি আটকের অভিযোগ, বিপাকে দুই পরিবার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৮ Time View

 

 

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের সলঙ্গায় দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় দুটি অটোমিশু (অটোরিকশা) গাড়ি ১০ দিন ধরে আটকে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাড়ির ওপর নির্ভরশীল দুইটি পরিবার মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ জুন বিকেল ৪টার দিকে রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের দত্তকুশা বুড়ির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ওইদিন অটোমিশু চালকরা তাদের আত্মীয় আবু বক্করের বাড়িতে বেড়াতে যান। এ সময় আবু বক্করের সঙ্গে তার মামাতো ভাই লতিফ ও তার লোকজনের কথাকাটাকাটি ও হট্টগোলের একপর্যায়ে দুটি অটোমিশু গাড়ি জোরপূর্বক নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

 

তাদের দাবি, পরে একটি সালিশ বৈঠকের নামে ৫০ হাজার টাকা দাবি করা হয় এবং ওই টাকা পরিশোধ না করলে গাড়ি ফেরত দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়।

 

এদিকে, আটক থাকা দুটি অটোমিশু গাড়িই সংশ্লিষ্ট দুই পরিবারের একমাত্র আয়ের উৎস। ফলে গত ১০ দিন ধরে তারা স্ত্রী-সন্তান নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। ভুক্তভোগীরা দ্রুত গাড়ি দুটি উদ্ধার করে ফেরত দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, “৯৯৯-এর মাধ্যমে একটি ফোন পেয়েছিলাম। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com