1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তিস্তা নদীর ভাঙনে কালিগঞ্জ খেয়াঘাট রক্ষা বাঁধ হুমকির মুখে দিনের বেলা কত মিনিট ঘুমানো সবচেয়ে ভালো? খালি চার্জার সকেটে লাগিয়ে রাখলে কি বিদ্যুৎ খরচ হয়? বিচারকের দায়িত্বটা ততটা সহজ নয়: মোশাররফ করিম বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা: মূল পরীক্ষার্থীসহ দুইজন কারাগারে প্রধান শিক্ষক সংকটে রায়গঞ্জ: ১৮৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৭টিই চলছে ভারপ্রাপ্ত দিয়ে দাবিকৃত চাঁদা না দেওয়ার অভিযোগে দুই অটোমিশু গাড়ি আটকের অভিযোগ, বিপাকে দুই পরিবার ভূরুঙ্গামারীতে ২১ তম হাজী সম্মেলন অনুষ্ঠিত গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রীল শ্রমিক জহুরুল হত্যার প্রতিবাদে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে ২১ তম হাজী সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৯ Time View

 

 

আমিনুর রহমান,ভূরুঙ্গামারী( কুড়িগ্রাম ) প্রতিনিধি

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২১তম হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ জুলাই ) দিন ব‍্যাপী উপজেলা পরিষদ হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।হিজবুল আরাফাত ভূরুঙ্গামারী উপজেলা শাখা এই আয়োজন করে। সদ‍্য হজ্জ সম্পাদন করে ফেরা নতুন ৪৫ জন হাজীসহ প্রায় ৪৫০ জন হাজী সম্মেলনে অংশ গ্রহণ করেন।

 

হিজবুল আরাফাত উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আলহাজ আজিজুর রহমান সরকার ও সহ সেক্রেটারি আলহাজ্ব ফয়জার রহমান এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন হিজবুল আরাফাত ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব তৈয়ুর রহমান।

 

অন‍্যান‍্যদের মধ্যে সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল জলিল, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ‍্যক্ষ আব্দুল্লাহেল বাকি তালুকদার, ভূরুঙ্গামারী মহিলা কলেজের সাবেক অধ‍্যক্ষ আলহাজ খালেদুজ্জামান, সোনাহাট ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ আলহাজ্ব বাবাুল আক্তার, মইদাম কলেজের প্রভাষক মাওলানা রুহুল আমিন হামিদী, ভূরুঙ্গামারী বায়তুল আমান কোর্ট মসজিদের খতিব মাওলানা নূরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

 

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাজীগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে হাজীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

 

দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পরে নতুন হাজিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com