1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তিস্তা নদীর ভাঙনে কালিগঞ্জ খেয়াঘাট রক্ষা বাঁধ হুমকির মুখে দিনের বেলা কত মিনিট ঘুমানো সবচেয়ে ভালো? খালি চার্জার সকেটে লাগিয়ে রাখলে কি বিদ্যুৎ খরচ হয়? বিচারকের দায়িত্বটা ততটা সহজ নয়: মোশাররফ করিম বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা: মূল পরীক্ষার্থীসহ দুইজন কারাগারে প্রধান শিক্ষক সংকটে রায়গঞ্জ: ১৮৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৭টিই চলছে ভারপ্রাপ্ত দিয়ে দাবিকৃত চাঁদা না দেওয়ার অভিযোগে দুই অটোমিশু গাড়ি আটকের অভিযোগ, বিপাকে দুই পরিবার ভূরুঙ্গামারীতে ২১ তম হাজী সম্মেলন অনুষ্ঠিত গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রীল শ্রমিক জহুরুল হত্যার প্রতিবাদে মানববন্ধন

বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১০ Time View

 

ন্যাশনাল ডেস্ক।

 

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

 

 

 

 

 

 

শনিবার (০৪) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়াগত অগ্রগতি নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশ দেন।

 

 

 

 

 

 

 

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।

 

 

 

শিপলু বলেন, ‘সভায় জানানো হয় এসব কলকারখানায় বিনিয়োগে অনেক বেসরকারি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। কোম্পানিগুলো যে ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব দিয়েছে, সেগুলোর সম্ভাব্যতা এখন যাচাই করা হবে।’

 

 

 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ এড়িয়ে দ্রুত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন তিনি।’

 

 

 

 

 

সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

 

 

 

 

 

 

 

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com