1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জনতুষ্টির বাজেটে থাকছে কর ছাড়ের ছড়াছড়ি রায়গঞ্জে ফুলজোড় নদীতে সেতু: বদলে যাবে ধানগড়ার চিত্র! কামারখন্দে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়েলো ৭ দোকান: ৪০ লাখ টাকার ক্ষতি রায়গঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে চার মাদক কারবারির কারাদণ্ড চেকপোষ্ট থেকে ২ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক ৮ম শ্রেণির ছাত্রীকে মোটরসাইকেলে তুলে অপহরণ, থানায় মামলা সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্নাকে নিয়ে ফেসবুকে ভুয়া তথ্য পোস্ট করায় যুবকের বিরুদ্ধে মামলা লিবিয়ায় অপহৃত আলমগীর, আড়াই মাস পর মৃত্যুর খবর তাড়াশে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই গোডাউন সহ একাধিক বাসাবাড়ি দেশ দেখার নেশায় ঘর ছেড়েছেন ঠাকুরগাঁওয়ের মোবাশ্বের, সঙ্গী দুই চাকার বাহন

দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণের পথে ভুঁইয়াগাতী: নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগে উচ্ছ্বসিত এলাকাবাসী

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৮ Time View

 

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা এবং সলঙ্গা থানার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক জনপদ ভূঁইয়াগাতী। দীর্ঘদিনের অবহেলিত ও জনবহুল এই এলাকাটিকে একটি পৃথক ইউনিয়নে রূপান্তরের দাবি ছিল স্থানীয়দের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। সেই স্বপ্নের পথে এবার আশার আলো দেখা দিয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক ভুঁইয়াগাতীকে একটি পূর্ণাঙ্গ ইউনিয়নে রূপান্তর করার লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডিও লেটার প্রদান করেছেন। এই সংবাদে এলাকা জুড়ে নেমে এসেছে আনন্দের বন্যা।

ঐতিহ্যবাহী ভূঁইয়াগাতী জনপদের মানুষের দাবি আদায়ে স্থানীয়রা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছেন। ভৌগোলিক গুরুত্ব এবং বৃহত্তর জনগোষ্ঠীর প্রশাসনিক সেবার সহজলভ্যতা নিশ্চিত করতে এই এলাকার ইউনিয়ন পরিষদ গঠনের দাবিটি ছিল অত্যন্ত যৌক্তিক। সাধারণ মানুষের এই ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ভোটের মাঠে নির্বাচনী ইশতেহার হিসেবে ইউনিয়ন গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান সংসদ সদস্য ভিপি আইনুল হক।

 

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বিএনপি নেতা আইয়ুব আলী মন্ডল  বলেন, “সংসদ সদস্য ভিপি আইনুল হক যে কথা দিয়েছিলেন, তা যে রাখছেন—এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা তার এই সাহসী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানাই এবং অতি দ্রুত এই ইউনিয়নের গেজেট প্রকাশের দাবি জানাচ্ছি।”

 

প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সংসদ সদস্য ভিপি আইনুল হক বলেন, “আমি জনগণের কাছে দায়বদ্ধ। নির্বাচনের আগে এলাকাবাসীকে কথা দিয়েছিলাম, তাদের দীর্ঘদিনের এই দাবি পূরণে আমি কাজ করব। আজ সেই অঙ্গীকার পূরণের ধারাবাহিকতায় ভূঁইয়াগাতী ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডিও লেটার জমা দিয়েছি। আমি আশা করি, দ্রুতই এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।”

 

সংসদ সদস্যের এই সাহসী ও দ্রুত পদক্ষেপের খবরে ভূঁইয়াগাতীসহ আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, নতুন ইউনিয়ন গঠিত হলে প্রশাসনিক জটিলতা কমবে, উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া সহজ হবে।

 

 

নতুন ইউনিয়ন গঠনের এই পদক্ষেপে ভূঁইয়াগাতীর মানুষের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এখন কেবল চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় প্রহর গুনছেন অত্র এলাকার হাজারো মানুষ।

 

 

উল্লেখ্য,ঘড়কা ইউনিয়নের ১২টি গ্রাম ও চান্দাইকোনা ইউনিয়নের ৮টি গ্রাম প্রস্তাবিত ইউনিয়নে অন্তভক্ত করা হয়েছে, এতে ভোটার সংখ্যা ১৯ হাজার ৩ শত ১৬ জন। 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com