1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দিনাজপুর, রানীরবন্দর: ভয়াবহ সড়ক দুর্ঘটনা  গোবিন্দাসী গরুর হাট পরিদর্শন করলেন সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু  সারাদেশে শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত  যশোরে ২৬ লক্ষ টাকার অবৈধ মালামাল ও ইস্কাফ সিরাফ আটক ভূরুঙ্গামারীথত কোরবানির চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে ১৪ মে.টন লবণ বিতরণ নাসিরনগরে জমে উঠেছে কোরবানি পশুর হাট। টুংটাং শব্দে মুখরিত কামার পল্লী ৫শ টাকা চাঁদা নেওয়ায় হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ প্রত্যাহার ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান: দেড় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ ক্ষতিকর উপাদান ধ্বংস

রায়গঞ্জে অবশেষে সরছে ঝড়ে পড়া গাছ, স্বস্তিতে এলাকাবাসী

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৬ Time View

 

 

দৃশ্যপট ডেস্ক 

 

 

 

দীর্ঘ ভোগান্তির পর অবশেষে অবসান মিলল রায়গঞ্জবাসীর সেই চরম উৎকণ্ঠার। সবার  প্রশ্ন— “কে সরাবে এই গাছ?”জনপ্রিয় গণমাধ্যম অনলাইন লাল বার্তা’-য় সচিত্র সংবাদ প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের। রবিবার দুপুর থেকেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঝড়ে উপড়ে পড়া গাছটি অপসারণের কাজ শুরু করেছে। এর আগে গত কয়েকদিনের কালবৈশাখী ঝড়ে রায়গঞ্জের বৈকুণ্ঠপুর এলাকায় সড়কের ওপর একটি বিশাল গাছ উপড়ে পড়ে। এতে রাস্তার দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার সাধারণ মানুষ ও পথচারী। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের উদাসীনতায় গাছটি দীর্ঘদিন ধরে সড়কেই পড়ে ছিল। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল—সবার  প্রশ্ন— “কে সরাবে এই গাছ?

“রাস্তায় গাছ পড়ে থাকায় আমরা চরম বিপাকে পড়েছিলাম। রবিবার (২৪মে)লাল বার্তা’ আমাদের এই কষ্টের কথা তুলে ধরায় আজ ফায়ার সার্ভিস এসে গাছ কাটছে। পত্রিকা কর্তৃপক্ষকে ধন্যবাদ।”

 

পথচারী রফিকুল ইসলাম বলেন জনভোগান্তির এই চিত্র তুলে ধরে  লাল বার্তা’ পত্রিকায় একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সাড়া জাগায় এবং প্রশাসনের দৃষ্টিগোচর হয়। সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নেয় স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। রোববার দুপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আধুনিক করাত ও সরঞ্জাম নিয়ে গাছটি কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন।

 

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, “সংবাদটি আমাদের নজরে আসার পরপরই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঘটনাস্থলে আসি। রাস্তাটি চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত আমাদের টিম কাজ চালিয়ে যাবে।”

 

গাছ অপসারণের কাজ শুরু হওয়ায় রায়গঞ্জের ব্যবসায়ী, চালক এবং সাধারণ পথচারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত জনস্বার্থে পদক্ষেপ নেওয়ার জন্য তারা লাল বার্তা এবং ফায়ার সার্ভিস টিমকে সাধুবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com