1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে সরকারি কর্মকর্তাদের গণমাধ্যমে কথা বলায় নিষেধাজ্ঞা শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী শনিবার থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি শুরু সিরাজগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ১১ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড তাড়াশে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ডাকাত দলের হানা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যুবক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতা ইমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভূঞাপুরে এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করলেন এমপি আব্দুস সালাম পিন্টু পবিত্র হজ পালনে সস্ত্রীক সৌদি গেলেন সেনাপ্রধান উত্তরবঙ্গমুখী মানুষের ঈদযাত্রা নিয়ে ভোগান্তির শঙ্কা বিবিসিএফ এর উদ্যোগে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৬ উদযাপন

শনিবার থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি শুরু

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৫ Time View

ন্যাশনাল ডেস্ক

 

নানা নাটকীয়তার পর শনিবার (২৩ মে) থেকেই দেশের সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হচ্ছে। এর আগে ওইদিন প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলানোর সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

 

 

 

শুক্রবার (২২ মে) রাত ৯টার পর এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া।

 

 

 

তানভীর মিয়া বলেন, ‘শনিবার থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হবে৷ এদিন স্কুলগুলো বন্ধ থাকবে। আগামী ৬ জুন পর্যন্ত এ প্রতিষ্ঠানগুলোর ছুটি চলবে।’

 

 

এর আগে গত ২৪ মার্চ জারি করা এক আদেশ, রোজা ও ঈদের ছুটি শেষে শ্রেণিকার্যক্রম শুরুর পরের দশ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার ওই নির্দেশনা দিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

 

 

 

 

 

অন্যদিকে, প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে শনিবার স্কুল বন্ধ রাখার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে অনুরোধ জানানো হয়। সেই অনুরোধে সাড়া দিয়ে অবশেষে প্রাথমিক স্কুলেও ঈদের আগের এই শনিবার ছুটি থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com