1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর:অসহায় মাহতাব হোসেনের পাশে উপজেলা প্রশাসন  শেরপুরের রামিসা হত্যার প্রতিবাদের মানববন্ধন ‘বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা জরুরি’ পেশাগত দক্ষতায় পুরস্কৃত হলেন সলঙ্গা থানার ওসি আছলাম   চুয়াডাঙ্গায় কিশোরীর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল গ্রেপ্তার ৩ পোরশায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কয়রায় পরিত্যক্ত জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান: মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে ছাত্র – ছাত্রী- শিক্ষকরা  আমতলীতে সোনালী ব্যাংক পিএলসি শাখার এটিএম বুথ উদ্ভোদন  নেত্রকোনায় রোগী থেকে শিক্ষার্থী,নদী পারাপারে সবারই একমাত্র ভরসা ড্রামের বোট আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’

ইরান যুদ্ধের প্রভাবে চাপে শ্রীলঙ্কার চা শিল্প

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২ Time View

 

 

ন্যাশনাল ডেস্ক

 

ইরানের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের পর বিভিন্ন দেশের বেশ কয়েকটি কৃষি খাতের ওপর প্রভাব পড়ে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে কৃষিক্ষেত্রে বিভিন্ন অসুবিধা দেখা যায়। বিশেষ করে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সংকটে পড়েছে শ্রীলঙ্কার চা শিল্প।

 

 

 

কাতারের সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও রপ্তানি চাহিদা কমে যাওয়ায় বিপাকে পড়ছে শ্রীলঙ্কার চা শিল্প। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির চা বাগানের শ্রমিকরা। দীর্ঘদিনের যুদ্ধ পরিস্থিতি তাদের দুর্ভোগ বাড়িয়েছে।

 

 

 

শ্রীলঙ্কার হ্যাটনের ডানকেল্ড টি এস্টেটের শ্রমিকরা জানিয়েছেন, তারা মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে ভোগান্তির শিকার হচ্ছে। তাদের অনেকের কাছে জীবন যাপনের জন্য তেমন অর্থ নেই। খাবার, পোশাক, নিত্য প্রয়োজনীয় পণ্য, ওষুধ কেনার মতো পরিস্থিতি হারাচ্ছেন তারা।

 

 

জাসিন্থা মালার নামে টি এস্টেটটির এক শ্রমিক বলেছেন, তিনি জানেন না আগামী দিনগুলোয় তারা কীভাবে টিকে থাকবেন। যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তার মতো বহু শ্রমিককে মানবেতর জীবন পার করতে হবে।

 

 

 

যুদ্ধের কারণে রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় শ্রীলঙ্কার চা শিল্প শ্রমিকরা এখন পরিবারের খাবার রান্নায় জ্বালানি কাঠ ব্যবহার করছেন। একই সঙ্গে চা রপ্তানি কমে যাওয়ায় শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

 

ডিলমাহ সিলন টি কোম্পানি পিএলসির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী দিলহান ফার্নান্দো বলেন, আমরা কিছু সময় বাড়তি খরচ সামাল দিয়েছি। কিন্তু জ্বালানির দাম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পার্থ থেকে মেলবোর্ন কিংবা কলম্বো থেকে দুবাই সব জায়গায় পণ্যের দাম বাড়ছে।

 

 

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে শ্রীলঙ্কার চা শিল্পে আরও চাপ তৈরি হতে পারে।

 

 

শ্রীলঙ্কার এক্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের (ইডিবি) তথ্য অনুযায়ী, গত মার্চে দেশটির চা রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ কমে ১১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ডলারে নেমে এসেছে। এর পেছনে অন্যতম কারণ হলো, শ্রীলঙ্কার বৃহত্তম চা ক্রেতা ইরাকে চাহিদা ৩৮ শতাংশ কমে যাওয়া। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে চা রপ্তানি ৯৩ শতাংশ পর্যন্ত হ্রাসও পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com