1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাবাকে বাচাঁতে নদীতে ঝাপ ছেলের মৃত্যু তানোরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত একাধিক আসামি গ্রেফতার গোবিন্দগঞ্জে বোরো ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন চুয়াডাঙ্গায় অনুমোদনহীন রং ব্যবহার করে আইসক্রিম উৎপাদন, প্রতিষ্ঠানকে জরিমানা ফেসবুকে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার: অতপর… নির্মাণের চারদিন পর রাস্তার ইট তুলে নিলেন সাবেক ইউপি সদস্য চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা: আসামি যুবলীগ নেতাসহ ২৩ উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার  কামারখন্দ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা  দায়িত্বশীল ও রাজনৈতিক চাপমুক্ত গণমাধ্যম চায় তরুণ প্রজন্ম

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা: আসামি যুবলীগ নেতাসহ ২৩

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৯ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় মো. সোহেল (৩৫) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় যুবলীগে নেতা সাবেক কাউন্সিলরসহ ১১ জননের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে।

 

 

 

রোববার (৩ মে) মোছা. নুপুর খাতুন নামে এক গৃহবধু বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গ্রেপ্তার মো. সোহেল সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার দত্তবাড়ি মহল্লার হারুনর রশিদ ওরফে হারানের ছেলে।

 

 

 

মামলার প্রধান আসামি সিরাজগঞ্জ জেলা যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মো. হোসেন একই মহল্লার কুদ্দুস বয়াতির ছেলে।

 

 

 

মামলা সূত্রে জানা যায়, বাদীর স্বামী শাহজাহান আলী কোবদাসপাড়া আক্কার মোড় এলাকার মনোহারী ব্যবসায়ি। গত ২৭ এপ্রিল সন্ধ্যায় তার ব্যবসায়িক পার্টনার নাজমুল ইসলাম ব্যাবসা সংক্রান্ত আলোচনার জন্য বাসায় আসেন। এ সময় শাহজাহান আলী বাড়িতে না থাকায় তার মা সুফিয়া খাতুনের সঙ্গে কথাবার্তা বলছিলেন তিনি। এ সময় যুবলীগ নেতা হোসেন ও ছাত্রদল নেতা সোহেলসহ অন্যান্য আসামিরা বাড়িতে ঢুকে নাজমুল-বাদীনী নূপুরকে জড়িয়ে মিথ্যা অপবাদ রটায়। পরিবারের সবাই বদনাম রটাতে নিষেধ করলে তারা হুমকি-ধামকি দিয়ে নাজমুলকে তুলে নিয়ে যায়। এরপর আক্কার মোড় এলকারা সুমারের বাড়িতে আটকে রেখে নাজমুলকে মারপিট করা হয়। এক পর্যায়ে আসামিরা নাজমুলেল কাছে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে। জীবন রক্ষার্থে ৫ দিনের মধ্যে টাকা দেওয়ার কথা স্বীকার করে নাজমুলকে উদ্ধার করা হয়।

 

 

 

এরপর থেকেই আসামিরা চাঁদার টাকার জন্য মোবাইল ফোনে হুমকি দিতে থাকে। শনিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসামিরা বাদীর বসতবাড়ীর সামনে এসে চাঁদার টাকা দাবি করে। ওই টাকা দিতে অস্বীকার করায় তারা মারমুখী আচরন ও প্রাণনাশের হুমকি দেয়।

 

 

 

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু বক্কার মাতুব্বর জানান, চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের হয়েছে। মো. সোহেল নামে একজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

 

এ প্রসঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ বলেন, যুবলীগ নেতাকে সঙ্গে নিয়ে চাঁদাবাজির ঘটনায় ছাত্রদলের কোন নেতা জড়িত থাকলে তার তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com