
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
কামারখন্দ প্রেসক্লাবের ৯ সদস্য বিশিষ্ট পূর্ণা কমিটি গঠন করা হয়েছে। রোববার (৩ মে) দুপুরে কামারখন্দ প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজের সঞ্চালনায় ও বিদায়ী সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এক জরুরি সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়৷
এর আগে শনিবার (২ মে) কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি পদে দেশ টিভি ও দৈনিক দিনকাল পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশ এর কামারখন্দ প্রতিনিধি মো. রাইসুল ইসলাম রিপন ও সাংগঠনিক সম্পাদক পদে তরঙ্গ নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ওমর ফারুক ভূইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি দৈনিক কলম সৈনিকের কামারখন্দ প্রতিনিধি মো. ইয়াছিন কবির, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, দপ্তর-প্রচার ও অর্থ সম্পাদক পদে ঢাকা পোস্ট এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো. নাজমুল হাসান, সাহিত্য-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক সকালের সময়ের কামারখন্দ প্রতিনিধি মো. শহীদুল ইসলাম এবং কার্যকরী সদস্য পদে দৈনিক যমুনা প্রবাহের কামারখন্দ প্রতিনিধি গোলাম কিবরিয়া ও নয়া দিগন্তের কলামিস্ট এম এ আব্দুস সবুর।