1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা নওগাঁর সাপাহারে ‘অফ সিজনেও’ কাটিমনে করছে মন জয়  শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, বিয়ের দাবিতে অনশন ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ; প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সার সংকট নিয়ে অবরোধের ঘটনায় কৃষি কর্মকর্তার মামলা, আতঙ্কে কৃষকরা ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ৩ মাসব্যাপী কর্মসূচি: ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন চুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন নেত্রকোনায় দের যুগ ধরে বন্ধ শিল্পকলা একাডেমী

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’—এই প্রত্যয়ে নতুন সূর্যের আলোয় শুরু হলো বাংলা নববর্ষ ১৪৩৩। পুরোনো বছরের সব জীর্ণতা ও ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন আশা, স্বপ্ন ও সমৃদ্ধির বার্তা নিয়ে সারাদেশের মতো সিরাজগঞ্জের রায়গঞ্জেও উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালেই জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করে রায়গঞ্জ উপজেলা প্রশাসন। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত এই শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া শোভাযাত্রার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক। প্রভাতের নির্মল আলোয় উপজেলা পরিষদ প্রাঙ্গণ রূপ নেয় এক জীবন্ত উৎসবমুখর প্রাঙ্গণে—রঙ, ছন্দ আর প্রাণের উচ্ছ্বাসে ভরপুর হয়ে ওঠে চারপাশ।

শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পান্তা-ইলিশের ভোজ, যা উৎসবে বাড়তি মাত্রা যোগ করে।

এদিনের আয়োজনে ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তৈরি হয় সম্প্রীতির এক অনন্য বন্ধন। এতে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শামসুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আঃ বাতেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন, সাংগঠনিক সম্পাদক রোম বাদশাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের মানুষ।
বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক পহেলা বৈশাখ। চৈত্রের বিদায়ী বিষণ্নতা পেরিয়ে বৈশাখের প্রভাতে যেমন প্রকৃতি নবীন রূপে সেজে ওঠে, তেমনি নতুন বছরের আহ্বানে জেগে ওঠে বাঙালির প্রাণ। সেই চেতনা, ঐতিহ্য ও সম্প্রীতির আলোয় রায়গঞ্জে উদযাপিত হলো এক প্রাণবন্ত ও বর্ণিল নববর্ষ উৎসব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com