1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা নওগাঁর সাপাহারে ‘অফ সিজনেও’ কাটিমনে করছে মন জয়  শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, বিয়ের দাবিতে অনশন ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ; প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সার সংকট নিয়ে অবরোধের ঘটনায় কৃষি কর্মকর্তার মামলা, আতঙ্কে কৃষকরা ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ৩ মাসব্যাপী কর্মসূচি: ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন চুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন নেত্রকোনায় দের যুগ ধরে বন্ধ শিল্পকলা একাডেমী

বরেন্দ্র এক্সপ্রেসের নতুন স্টপেজ মাধনগর স্টেশন,এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৮২ Time View

 

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

 

চলতি মাসেই নাটোরের নলডাঙ্গার মাধনগর রেলওয়ে স্টেশনে যুক্ত হতে যাচ্ছে আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নতুন স্টপেজ। এতে করে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।

বাংলাদেশ রেলওয়ের চীফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) মোঃ জাহিদুর হাসান স্বাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬)
এ তথ্য নিশ্চিত করা হয়েছে। চিঠিতে জানানো হয়, রাজশাহী–চিলাহাটি–রাজশাহী রুটে চলাচলকারী ৭৩১/৭৩২ নং “বরেন্দ্র এক্সপ্রেস” আন্তঃনগর ট্রেন আগামী ১৬ মার্চ ২০২৬ তারিখ থেকে মাধনগর রেলওয়ে স্টেশনে আপ ও ডাউন উভয় দিকেই ০২ (দুই) মিনিট করে যাত্রাবিরতি দেবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রেনটির নতুন স্টপেজের কারণে আসন বণ্টন তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে এবং সেই তালিকা অনুযায়ী টিকিট ইস্যু করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। সংযুক্ত আসন বণ্টন তালিকায় কোনো ধরনের ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করার জন্যও বলা হয়েছে।

জানা গেছে,আগামী ১৬ মার্চ ২০২৬ তারিখে চিলাহাটি স্টেশন থেকে ছেড়ে আসা ৭৩২ নং বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে এই আদেশ কার্যকর হবে।

এর আগে মাধনগর স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দাবিতে স্থানীয় বাসিন্দারা দফায় দফায় শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসব কর্মসূচিতে ব্যবসায়ী,শিক্ষার্থী, সাংবাদিকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এলাকাবাসীর মতে,মাধনগর স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেসের স্টপেজ চালু হলে স্থানীয় যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে এবং রাজশাহী ও চিলাহাটি অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় মাধনগর ও আশপাশের এলাকার মানুষ বাংলাদেশ রেলওয়েকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও ট্রেনের স্টপেজ চালুর দাবিও জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com