1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান : রয়টার্স নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার লাঙ্গল প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, গাড়ি ভাঙচুর সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার জামায়াত প্রার্থীর পক্ষে ফেসবুক পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা! ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যেতে সেনাবাহিনীর মাইকিং  কামারখন্দে নির্বচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপিকে ১০হাজার টাকা জরিমানা পাবনা-ঢাকা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ২

থাইল্যান্ডে জাহাজডুবি, যেভাবে উদ্ধার হলেন ১৬ বাংলাদেশি নাবিক

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ Time View

চট্টগ্রাম ব্যুরো
 

 

মালয়েশিয়া থেকে পণ্যবোঝাই কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে দুর্ঘটনার কবলে পড়েছে একটি কার্গো জাহাজ। পানামার পতাকাবাহী ‘এমভি সিলয়েড এআরসি’ (MV Sealloyd Arc) নামক জাহাজটি গভীর সমুদ্রে ডুবে গেলেও এতে থাকা ১৬ বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

 

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ফুকেট উপকূল থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল দূরে আন্দামান সাগরে এ দুর্ঘটনা ঘটে।

 

 

জাহাজটির বাংলাদেশি এজেন্ট ‘আলভি লাইন্স বাংলাদেশ’ সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে ২০০টির বেশি কনটেইনার নিয়ে জাহাজটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। ফুকেট উপকূলে পৌঁছালে হঠাৎ যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে জাহাজটি প্রায় ৩০ ডিগ্রি কাত হয়ে পানি ঢুকতে শুরু করে।

 

 

আলভি লাইন্স বাংলাদেশের অপারেশনাল ম্যানেজার বোরহান উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জাহাজের ক্যাপ্টেন এটিকে ‘পরিত্যক্ত’ ঘোষণা করেন। থাই নৌবাহিনীর একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৬ বাংলাদেশি নাবিককেই জীবিত উদ্ধার করে।

 

 

উদ্ধার নাবিকদের বর্তমানে থাইল্যান্ডের ফুকেটের একটি হোটেলে রাখা হয়েছে। তারা সবাই শারীরিকভাবে সুস্থ আছেন এবং তাদের নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে আগামী কয়েক দিনের মধ্যেই তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে জাহাজ কর্তৃপক্ষ।

 

 

জাহাজটিতে থাকা প্রায় ২০০টি কনটেইনারের অধিকাংশই সমুদ্রে তলিয়ে গেছে। কিছু কনটেইনার ভাসমান অবস্থায় রয়েছে বলে থাই কোস্টগার্ড সূত্রে জানা গেছে। জাহাজটি ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা ছিল। জাহাজটি কাত হয়ে যাওয়ার সঠিক কারণ অনুসন্ধানে থাই নৌবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এছাড়া দুর্ঘটনাস্থলে তেল ছড়িয়ে পড়া রোধে থাইল্যান্ডের পরিবেশ রক্ষা বিভাগ কাজ করছে।

সূত্রঃ কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com