1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড অনুষ্ঠিত 

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২৩ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

অণুজীববিদ্যার চর্চাকে বিকশিত করতে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানে অতিথি ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টির এর চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ, বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ডাঃ রুবাইয়াত ফারজানা হোসেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডাঃ মোঃ আশরাফ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইকো বায়োলজি বিভাগের ড. মোহাম্মদ মঞ্জুরুল করিম।

 

 

 

এ সময় মাইক্রো বায়োলজি বিভাগের গুরুত্বের উপর তাৎপর্য বর্ণনা করে চট্টগ্রামের বিসিএসআইআর এর প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ডাঃ সাইফুল ইসলাম, হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের মাইক্রো বায়োলজি বিভাগের ম্যানেজার ডাঃ ইব্রাহিম খলিল, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী কামরুন নাহার, বক্তব্য রাখেন।

 

 

বক্তারা বলেন, মাইক্রো বায়োলজি বিষয়ে জ্ঞান অর্জন সকল শিক্ষার্থীদের জন্যই অত্যাবশ্যকীয়। মহামারী করোনা কালীন সময়ে একটি অনুজীব কিভাবে সংক্রামণ করে সমগ্র বিশ্বের মানুষকে আতঙ্কিত করেছিল, যা এখনো আমাদেরকে ভাবায়। তাই মাইক্রোবায়োলজি বিষয়ে অধিক অনুশীলন প্রয়োজন।
এই অলিম্পিয়াডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচের মধ্যে দিয়ে চলে এ বিষয়ে জানার উৎসব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com