1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিংড়ায় “নিরাপদ সড়ক চাই” সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় জরিমানা নাচোলে গরু চুরিতে পারিবারিক চক্র! দুই গাভিসহ যুবক গ্রেপ্তার ভূঞাপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও হুইল চেয়ার বিতরণ আমতলীতে ঘুষের টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক চুয়াডাঙ্গার সীমান্তে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিকসহ আটক ৪ উল্লাপাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, রেস্টুরেন্টকে জরিমানা নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ জিততে না পেরে মাঠ ও বলকে দোষারোপ করলেন ভারত অধিনায়ক

মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৯৬ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গুড নেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির উদ্যোগে উদযাপন করা হলো ‘মাসিক স্বাস্থ্যবিধি দিবস ২০২৫’।

বুধবার (২৮ মে) বিকেলে দাদপুর জি.আর. বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস্ সিরাজগঞ্জ সিডিপির হেলথ ম্যানেজার কে.এম. আবুল ফাত্তাহ এবং সঞ্চালনায় ছিলেন হেলথ অফিসার মো. রাশেদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. বেল্লাল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দাদপুর জি.আর. বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুঞ্জুরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. মো. আবু হাসান শেখ এবং ডা. মো. আব্দুর রহমান।

বক্তারা মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা গড়ে তোলার ওপর জোর দেন এবং কিশোরীদের এই বিষয়ে খোলামেলা আলোচনা ও সঠিক তথ্য জানার প্রয়োজনীয়তা তুলে ধরেন। স্বাস্থ্যবিধি সংক্রান্ত কুসংস্কার দূর করে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রায় ১০০ জন শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করে, যা শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com