1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অফসাইডে বাতিল হলো ইরানের গোল গঙ্গাচড়ায় এক বছর যেতে না যেতেই এলজিইডির ১৪ লক্ষ টাকা নদী গর্ভে বিলীন  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন মঞ্জুর বিশ্ব বাবা দিবস আজ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক বেনাপোল সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস রায়গঞ্জে এক স্ত্রী নিয়ে দুই স্বামীর টানাটানি! বাঁশখালী হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ মান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজ

ঘোড়াঘাটে অজ্ঞাত ট্রাক চাপায় পথচারী নিহত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩৭৯ Time View

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) মনোয়ার প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞাত এক ট্রাকের চাপায় আঃ সাত্তার (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ৩ টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের অটোরাইচ মিলের সামনের মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত পথচারী আঃ সাত্তার উপজেলার হরিপাড়া ভেলাইন এলাকার মৃত পারাতুল্লাহ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আঃ সাত্তার রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় দিনাজপুরের দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত অবস্থায় পান।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান  বলেন, ওই ব্যক্তিকে চাপা দেওয়া ট্রাকটি শনাক্ত করা যায়নি। সেটি নিয়ে চালক দ্রুতগতিতে পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com