1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বট গাছের মাথায় উঠে আটকে পরা-ভারসাম্যহীন কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হলে বিদেশে চিকিৎসা নিতে যাবেন না রোগীরা: জিয়াউদ্দিন হায়দার ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ সিরাজগঞ্জে আ.লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে অটোচালক কছিমুদ্দিন হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার নেত্রকোনায় বেড়েছে বাল্যবিয়ে, ১১ মাসে সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রতিরোধ ২১টি আদিবাসী সংস্কৃতির মিলনমেলায় মুখর নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নাসিরনগরের ধরমন্ডলে মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, আহত ২০ ৬ নভেম্বর আজকের নামাজের সময়সূচি

চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় প্রধান আসামি আকবর গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৪২৮ Time View

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্র সাকিব হত্যা মামলার প্রধান আসামি আকবরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি আকবর হোসেন উপজেলার জাইজাতা গ্রামের মো: হেলাল হোসেনের ছেলে। দীর্ঘ ১০ মাস ২০ দিন পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ নিয়ে মামলার পাঁচ আসামিই গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে। শুক্রবার ১৭ মে সকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার  (১৬ মে) সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আকবরকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে পুলিশ।

থানা পুলিশ এবং মামলা সুত্রে জানা যায়, নিহত সাকিব হোসেন মহাদেবপুর উপজেলার ফতেপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। সাকিব ফতেপুর মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন। গত ১৯ শে জুন সাকিব ভ্যান নিয়ে বাহিরে যায়। বাড়িতে ফিরে না আসলে পরিবার থানায় জিডি করে। তার এক সপ্তাহ পর মাতাজিহাট রোডে গাবনা ভোবন ব্রিজের নিচে স্থানীয়রা একটি লাশ দেখতে পায়। পরে থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে। পরিবার লাশের পরিচয় সনাক্ত করে থানায় এজাহার দাখিল করে। এর ২৪ ঘন্টার মধ্যে থানা পুলিশ সাকিব হত্যার রহস্য উদঘাটনসহ হত্যায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করে।

ছিনতাই এর উদ্দেশ্যে মাদ্রাসার ওই ছাত্রকে হত্যা করা হয়েছে বলেও তারা জানান। মামলার প্রধান আসামি আকবর হোসেন দীর্ঘ দিন দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে থাকে। ফলে আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তথ্য প্রযুক্তি এবং গোপন সংবাদের ভিক্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জানতে পারে মামলার প্রধান আসামি আকবর নিজ বাড়িতে অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে মামলার তাকে গ্রেপ্তার করতে সক্ষয় হয় পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com