1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গঙ্গাচড়ায় এক বছর যেতে না যেতেই এলজিইডির ১৪ লক্ষ টাকা নদী গর্ভে বিলীন  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন মঞ্জুর বিশ্ব বাবা দিবস আজ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক বেনাপোল সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস রায়গঞ্জে এক স্ত্রী নিয়ে দুই স্বামীর টানাটানি! বাঁশখালী হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ মান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজ মেহেদী হত্যার বিচার দাবিতে উত্তাল রামগঞ্জ 

ঘোড়াঘাট গ্রামপুলিশের ‘গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক’ দিনব্যাপী ওরিয়েন্টেশন

বার্তা বিভাগ
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩১৯ Time View

মনোয়ার ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রামপুলিশের অংশগ্রহণে ‘গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক’ দিনব্যাপী ওরিয়েন্টেশন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ ওরিয়েন্টেশন শুরু হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এ ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। উপজেলার ৪টি ইউনিয়ন থেকে ৪০ জন গ্রামপুলিশ এ ওরিয়েন্টেশনে অংশ নেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে বর্তমানে ৭০ ভাগ মানুষ গ্রামে বসবাস করে। শহর ও গ্রাম উভয় স্থানের মানুষের জন্য সরকারে প্রতিশ্রুতি রয়েছে। আমাদের অবশ্যই বিচারপ্রাপ্তির ক্ষেত্রে তাদের যথাযথ সুবিধা দিতে হবে। গ্রাম আদালত বাংলাদেশের প্রেক্ষাপটে একটি দারুণ বিষয়। কারণ অনেক মানুষ ভুল বোঝাবুঝির কারণে আদালতের দ্বারস্থ হন, ফলে সেখানেও চাপ বেড়ে যায়। খুব ছোট ছোট বিষয় নিয়েও মামলা হচ্ছে। আমি মনে করি আমরা গ্রাম আদালতকে কার্যকর করতে পারলে আদালতের ওপর চাপ অনেকাংশে কমে যাবে। এরফলে মানুষই সুবিধা পাবে, তাদের সময়- অর্থ সবই বেঁচে যাবে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উপজেলা সমন্বয়কারী আবদুল হাদী গ্রাম আদালত ও গ্রাম সালিসির মধ্যকার পার্থক্য, গ্রাম আদালতের ভিত্তি, গ্রাম আদালত গঠন, সাক্ষীকে সমন দেওয়া, গ্রাম আদালতের অধিবেশন, প্রাক-বিচার ও সিদ্ধান্ত চুড়ান্ত হওয়া, আপীল, মিথ্যা মামলা দায়েরে জরিমানা, গ্রাম আদালত অবমাননার জরিমানা, গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া ও গ্রাম আদালত পরিচালনায় গ্রামপুলিশের ভুমিকা তুলে ধরে বক্তব্য রাখেন। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইএসডিও’র নবাবগঞ্জ উপজেলার উপজেলা সমন্বয়কারী মামুন মাসুদ করিম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com