1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জিম্বাবুয়ের কাছে লজ্জার পরাজয় টাইগারদের   ১৮ অক্টোবর আজকের নামাজের সময়সূচি প্রতিবন্ধী ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক ড. মশিউর রহমান খান, উপাচার্যের শোক সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার ঈশ্বরগঞ্জে পিকআপে মিলল চোরাই ৪ গরু, গ্রেপ্তার ৪ যাচ্ছিলেন ওয়াজ মাহফিলে, মোটরসাইকেলের ধাক্কায় গেল প্রাণ  দুই মাস পর চালু বড়পুকুরিয়া খনি, নতুন ফেইজ থেকে পুরোদমে কয়লা উত্তোলন শুরু নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নওগাঁয় মণ্ডপে ঢুকে কুড়ালের কোপে,গণেশ প্রতিমা ভাঙার অভিযোগে যুবক আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৭৬ Time View

 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জের বেলকুচিতে দুস্থদের মাঝে বেলকুচি পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর উপজেলা যুবদলের সদস্য সচিব আলম প্রামাণিকের উদ্যোগে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে বেলকুচি পৌর এলাকার শেরনগর কাউন্সিলরের নিজ বাসভবনে প্রায় পাঁচ শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। ঈদ বস্ত্র বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, পৌর বিএনপির সাবেক সদস্য আমিরুল ইসলাম (সম্রাট) সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসময় পৌর কাউন্সিলর আলম প্রামাণিক বলেন, ঈদকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এ বছরেও আমি আমার সাধ্যমতো দুস্থদের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করছি। আমি মনে করি সমাজের সুবিধা বঞ্চিত মানুষকে সমাজের বিত্তবানদের পাশে দাড়ানো উচিৎ। তাহলে সমাজের সুবিধা বঞ্চিত মানুষ গুলো কিছুটা হলেও উপকৃত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com