1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিবন্ধী ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক ড. মশিউর রহমান খান, উপাচার্যের শোক সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার ঈশ্বরগঞ্জে পিকআপে মিলল চোরাই ৪ গরু, গ্রেপ্তার ৪ যাচ্ছিলেন ওয়াজ মাহফিলে, মোটরসাইকেলের ধাক্কায় গেল প্রাণ  দুই মাস পর চালু বড়পুকুরিয়া খনি, নতুন ফেইজ থেকে পুরোদমে কয়লা উত্তোলন শুরু নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নওগাঁয় মণ্ডপে ঢুকে কুড়ালের কোপে,গণেশ প্রতিমা ভাঙার অভিযোগে যুবক আটক নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ৭টি ড্রেজার জব্দ

ঈশ্বরগঞ্জে পিকআপে মিলল চোরাই ৪ গরু, গ্রেপ্তার ৪

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

 

 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চেকপোস্টে তল্লাশি চালিয়ে চারটি চোরাই গরুসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গরু ও পিকআপের আনুমানিক মূল্য ১৩ লাখ ২০ হাজার টাকা।

 

শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৬টা ৫ মিনিটের দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার ১ নম্বর ঈশ্বরগঞ্জ ইউনিয়নের আশ্রবপুর পূর্বপাড়া এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে একটি নির্মাণাধীন মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শরিফ (৪২), মো. জসিম উদ্দিন (৩০), মো. মানিক মিয়া (২৮) ও মো. ইমন মিয়া (২৭)। তাঁদের সবার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ থানার এসআই ফয়সাল আহমেদ খান ও কনস্টেবল আবুল কালাম চেকপোস্টে একটি গরুবোঝাই পিকআপ থামানোর সংকেত দেন। এ সময় গাড়ি থেকে একজন নেমে পালিয়ে যান। পরে পিকআপে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাঁদের কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ গরুগুলোর বিষয়ে জানতে চায়।

 

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মোহনগঞ্জ এলাকার এক অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে কম দামে গরুগুলো কেনার কথা স্বীকার করেন। গরুগুলো কিশোরগঞ্জে নিয়ে বেশি দামে বিক্রির পরিকল্পনা ছিল বলেও জানায় পুলিশ।

 

পুলিশ জানায়, উদ্ধার করা চারটি গরুর আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা এবং পিকআপটির মূল্য প্রায় ১১ লাখ টাকা। এ ঘটনায় শুক্রবার ঈশ্বরগঞ্জ থানায় দণ্ডবিধির ৪১৩ ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, চোরাই গরু কেনাবেচা ও এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। চেকপোস্টে তল্লাশি চালিয়ে চারটি গরু ও পিকআপ উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com