1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন

২২৫ কোটি টাকা ব্যয়ে মান্নাতের সংস্কার করলেন শাহরুখ!

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

 

বিনোদন ডেস্ক

 

 

শাহরুখ খানের স্বপ্নের ইমারত ‘মান্নাত’। মুম্বাইয়ের এই হেরিটেজ প্রাসাদটি ‘বলিউড বাদশা’র ভক্তদের কাছে পীঠস্থানের মতোই। জন্মদিন, ঈদ কিংবা সিনেমা মুক্তির দিনে বান্দ্রার এই বাংলোর সামনে ভিড় জমান অগণিত অনুরাগী। শাহরুখ ও তার স্ত্রী গৌরী খান এই স্বপ্নের ইমারতকে ছয়তলা থেকে আটতলায় বর্ধিত করতে এবং পুরো প্রাসাদ ঢেলে সাজাতে খরচ করেছেন বিপুল পরিমাণ অর্থ। এই খরচ চোখ কপালে তুলে দেওয়ার মতো।

 

 

 

বলিউডে গুঞ্জন, রাজকীয় এই বাংলোর আধুনিকীকরণ ও সংস্কারের কাজে তারকা দম্পতি আনুমানিক ২২৫ কোটি টাকা খরচ করছেন। ১৯১৪ সালে তৈরি প্রায় আড়াই হাজার বর্গমিটারের এই ঐতিহ্যবাহী বাংলোয় দোতলা বাড়ানো ও ঢেলে সাজাতে কার্পণ্য করেননি বলিউড বাদশা। সহধর্মিণী গৌরী খানের সঙ্গে এই ‘প্রাসাদ’কে মনের মতো করে সাজিয়েছেন তিনি। গৌরী খান নিজেই একজন নামি আর্কিটেকচার। তার পরও দেশ-বিদেশি কয়েকজন আর্কিটেকচারের পরিকল্পনা ও পরামর্শে নিখুঁতভাবেই কাজ সম্পন্ন হওয়ার পথে ‘মান্নাত’। দেড় বছর পর সংস্কারশেষে আবারও নিজ ডেরায় ফিরতে চলেছেন কিং খান।

 

 

 

 

বছর দুয়েক আগে যখন এই প্রাসাদকে সংস্কারের পরিকল্পনা করেন শাহরুখ তখন তাদের নানা প্রতিকূলতায় পড়তে হয়। হেরিটেজ বিল্ডিং হওয়ায় প্রশাসনের থেকে অনুমতি আদায় করতে বেগ পেতে হয়েছিল তাদের। মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। শেষ পর্যন্ত প্রশাসনের অনুমতি মেলায় সংস্কারকাজ শেষ করতে পারেন।

 

 

সংস্কার চলাকালে পালি হিলসে অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির বাড়িতে ভাড়া ছিলেন শাহরুখ। ৩ বছরের লিজে প্রতি মাসে ১১.৫৪ লক্ষ টাকা ভাড়ায় সেই বিলাসবহুল বাংলোয় থাকতেন তিনি।

 

 

 

 

 

বর্তমানে নতুন দুটি তলার কাজ শেষ হয়েছে এবং বাকি কাজ আগামী দু-তিন মাসের মধ্যেই শেষ হবে। আসন্ন দিওয়ালি উদযাপনেই হয়তো আবার মান্নাতের সেই বিখ্যাত বারান্দায় ফিরবেন কিং খান। খুব শিগগির নতুন চেহারার মান্নাতে রাজকীয় প্রত্যাবর্তন হতে চলেছে বলিউডের বাদশার।

 

 

 

 

সূত্র: সংবাদ প্রতিদিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com